ক-লা হা-যা সির-তুন ‘আলাইইয়া মুছতাকীম।উচ্চারণ
বললেন, “এটিই আমার নিকট পৌঁছবার সোজা পথ। ২৩ তাফহীমুল কুরআন
আল্লাহ বললেন, এটাই সেই সরল পথ, যা আমার পর্যন্ত পৌঁছে। #%১৮%#মুফতী তাকী উসমানী
তিনি বললেনঃ এটাই আমার নিকট পৌঁছার সরল পথ।মুজিবুর রহমান
আল্লাহ বললেনঃ এটা আমা পর্যন্ত সোজা পথ।মাওলানা মুহিউদ্দিন খান
আল্লাহ্ বললেন, ‘এটাই আমার নিকট পৌঁছিবার সরল পথ, ইসলামিক ফাউন্ডেশন
তিনি বললেন, ‘এটা আমার দিকে আনয়নকারী সরল পথ’।আল-বায়ান
তিনি বললেন- (আমার বাছাই করা বান্দারা যে পথে চলছে) এটাই আমার কাছে পৌঁছার সরল সোজা পথ।তাইসিরুল
তিনি বললেন -- "এটিই হচ্ছে আমার দিকে সহজ-সঠিক পথ।মাওলানা জহুরুল হক
২৩
هَذَا صِرَاطٌ عَلَيَّ مُسْتَقِيمٌ বাক্যের দু’টি অর্থ হতে পারে। একটি অর্থ আমি অনুবাদে অবলম্বন করেছি। আর দ্বিতীয় অর্থটি হচ্ছে একথা ঠিক, আমি এটা মেনে চলবো।
আল্লাহ তাআলা তখনই এটা স্পষ্ট করে দিয়েছেন যে, ইখলাসের সাথে আল্লাহর আনুগত্যের পথই হল একমাত্র সরল পথ। যারা এ পথ অবলম্বন করবে, তারা সোজা আমার কাছে পৌঁছে যাবে। শয়তানের ছল-চাতুরী তার কোন ক্ষতি করতে পারবে না। অথবা এর অর্থ, এটাই আমার সরল পথ ও সুস্পষ্ট নীতি যে, যারা আমার অনুগত বান্দা হবে তাদের উপর তোমার কোন ক্ষমতা ও চালাকি চলবে না। আমি তাদেরকে তোমার ছলনা থেকে রক্ষা করব।
৪১. আল্লাহ বললেন, এটাই আমার কাছে পৌছার সরল পথ।
(৪১) তিনি বললেন, ‘এটাই আমার নিকট পৌঁছনোর সরল পথ।