إِلَّا عِبَادَكَ مِنۡهُمُ ٱلۡمُخۡلَصِينَ

ইল্লা-‘ইবা-দাকা মিনহুমুল মুখলাসীন।উচ্চারণ

তবে এদের মধ্য থেকে তোমার যেসব বান্দাকে তুমি নিজের জন্য নির্বাচিত করে নিয়েছো তাদের ছাড়া।” তাফহীমুল কুরআন

তবে আপনার সেই বান্দাদেরকে নয়, যাদেরকে আপনি নিজের জন্য বিশুদ্ধচিত্ত বানিয়ে নিয়েছেন।মুফতী তাকী উসমানী

তবে তাদের মধ্য হতে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত।মুজিবুর রহমান

আপনার মনোনীত বান্দাদের ব্যতীত।মাওলানা মুহিউদ্দিন খান

‘তবে এদের মধ্যে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত।’ ইসলামিক ফাউন্ডেশন

তাদের মধ্য থেকে আপনার একান্ত বান্দাগণ ছাড়া।আল-বায়ান

কিন্তু তাদের মধ্যে আপনার বাছাই করা বান্দাহদের ছাড়া।’তাইসিরুল

তাদের মধ্যে তোমার খাস বান্দাদের ব্যতীত।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪০. তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাগণ ছাড়া।(১)

(১) এ বাক্যের দু'টি অর্থ হতে পারে। একটি অর্থ, তোমার জোর খাটবে শুধুমাত্র এমন বিপথগামীদের ওপর যারা তোমাকে অনুসরণ করবে। আমার সত্যিকার বান্দাদের উপর তোমার কোন জোর খাটবে না। আর দ্বিতীয় অর্থটি হচ্ছে, যারা ইখলাসের সাথে ইবাদাত করবে, অন্য কোন দিকে তাকাবে না, তাদের উপর তোমার কোন প্রভাব কাজ করবে না। (ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

(৪০) তবে তাদের মধ্যে তোমার একনিষ্ঠ বান্দাগণ ছাড়া।’