ওয়াইন্না ‘আলাইকাল লা‘নাতা ইলা-ইয়াওমিদ্দীন।উচ্চারণ
আর এখন কর্মফল দিবস পর্যন্ত তোমার ওপর অভিসম্পাত!” ২১ তাফহীমুল কুরআন
কিয়ামতকাল পর্যন্ত তোমার উপর অভিশাপ পড়তে থাকবে।মুফতী তাকী উসমানী
কর্মফল দিন পর্যন্ত তোর প্রতি রইল লা’নত।মুজিবুর রহমান
এবং তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত অভিসম্পাত।মাওলানা মুহিউদ্দিন খান
‘এবং কর্মফল দিবস পর্যন্ত অবশ্যই তোমার প্রতি রইল লা‘নত।’ ইসলামিক ফাউন্ডেশন
‘আর নিশ্চয় কিয়ামত দিবস পর্যন্ত তোমার উপর লা‘নত’।আল-বায়ান
বিচার দিবস পর্যন্ত তোমার উপর থাকল লা‘নত।’তাইসিরুল
আর নিশ্চয় তোমার উপরে থাকবে অসন্তষ্টি শেষবিচারের দিন পর্যন্ত।মাওলানা জহুরুল হক
২১
অর্থাৎ কিয়ামত পর্যন্ত তুমি অভিশপ্ত থাকবে। তারপর যখন প্রতিফল দিবস কায়েম হবে তখন তোমাকে তোমার নাফরমানির শাস্তি দেয়া হবে।
৩৫. আর নিশ্চয় প্রতিদান দিবস পর্যন্ত তোমার প্রতি রইল লা'নত।
(৩৫) কর্মফল দিবস পর্যন্ত তোমার প্রতি রইল অভিশাপ।’