ক-লা ফাখরুজ মিনহা-ফাইন্নাকা রজীম।উচ্চারণ
আল্লাহ বললেন, “তবে তুমি বের হয়ে যাও এখান থেকে, কেননা তুমি ধিকৃত। তাফহীমুল কুরআন
আল্লাহ বললেন, তবে তুই এখান থেকে বের হয়ে যা। কেননা তুই মরদূদ হয়ে গেছিস।মুফতী তাকী উসমানী
(আল্লাহ) বললেনঃ তাহলে তুই এখান হতে বের হয়ে যা, কারণ তুই অভিশপ্ত।মুজিবুর রহমান
আল্লাহ বললেনঃ তবে তুমি এখান থেকে বের হয়ে যাও। তুমি বিতাড়িত।মাওলানা মুহিউদ্দিন খান
তিনি বললেন, ‘তবে তুমি এখান হতে বের হয়ে যাও, কারণ তুমি তো অভিশপ্ত; ইসলামিক ফাউন্ডেশন
তিনি বললেন, ‘তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি বিতাড়িত’।আল-বায়ান
তিনি বললেন, ‘বেরিয়ে যাও এখান থেকে, কারণ তুমি হলে অভিশপ্ত।তাইসিরুল
তিনি বললেন -- "তাহলে বেরিয়ে যাও এখান থেকে, কেননা নিঃসন্দেহ তুমি বিতাড়িত,মাওলানা জহুরুল হক
৩৪. তিনি বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও, কারণ নিশ্চয় তুমি বিতাড়িত;
(৩৪) তিনি (আল্লাহ) বললেন, ‘তাহলে তুমি এখান হতে বের হয়ে যাও। কারণ, নিশ্চয়ই তুমি অভিশপ্ত।