যা-লিকুম ফাযূকূহু ওয়া আন্না লিলক-ফিরীনা ‘আযা-বান্না-র।উচ্চারণ
-এটা ১২ হচ্ছে তোমাদের শাস্তি, এখন এর মজা উপভোগ কর। আর তোমাদের জানা উচিত, সত্য অস্বীকারকারীদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। তাফহীমুল কুরআন
সুতরাং এসবের মজা ভোগ কর। তাছাড়া কাফেদের জন্য রয়েছে জাহান্নামের (আসল) শাস্তি।মুফতী তাকী উসমানী
সুতরাং তোমরা এর স্বাদ গ্রহণ কর, সত্য অস্বীকারকারীদের জন্য রয়েছে জাহান্নামের লেলিহান আগুনের শাস্তি।মুজিবুর রহমান
আপাততঃ বর্তমান এ শাস্তি তোমরা আস্বাদন করে নাও এবং জেনে রাখ যে, কাফেরদের জন্য রয়েছে দোযখের আযাব।মাওলানা মুহিউদ্দিন খান
সুতরাং এর আস্বাদ গ্রহণ কর এবং কাফিরদের জন্যে দোজখের শাস্তি আছে। ইসলামিক ফাউন্ডেশন
এটি আযাব, সুতরাং তোমরা তা আস্বাদন কর। আর নিশ্চয় কাফিরদের জন্য রয়েছে আগুনের আযাব।আল-বায়ান
এটাই তোমাদের শাস্তি, অতএব তার স্বাদ গ্রহণ কর, কাফিরদের জন্য আছে আগুনের (জাহান্নামের) শাস্তি।তাইসিরুল
এটিই তোমাদের জন্য! অতএব এর আস্বাদ গ্রহণ করো! আর অবিশ্বাসীদের জন্য নিশ্চয়ই রয়েছে আগুনের শাস্তি।মাওলানা জহুরুল হক
১২
এখান থেকে হঠাৎ কাফেরদেরকে সম্বোধন করা শুরু হয়েছে। যাদেরকে একটু আগে শাস্তি লাভের যোগ্য বলা হয়েছিল।
১৪. এটি শাস্তি, সুতরাং তোমরা এর আস্বাদ গ্রহণ কর। আর নিশ্চয় কাফেরদের জন্য রয়েছে আগুনের শাস্তি।
(১৪) এটাই তোমাদের শাস্তি; সুতরাং তোমরা তার আস্বাদ গ্রহণ কর। আর অবিশ্বাসীদের জন্য রয়েছে দোযখের শাস্তি।