ওয়ালা-ইয়াছতাতী‘ঊনা লাহুম নাসরওঁ ওয়ালাআনফুছাহুম ইয়ানসুরূন।উচ্চারণ
যারা তাদেরকে সাহায্য করতে পারে না এবং নিজেরাও নিজেদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না। তাফহীমুল কুরআন
এবং যারা তাদের কোনও সাহায্য করতে পারে না এবং খোদ নিজেদেরও সাহায্য করতে পারে না।মুফতী তাকী উসমানী
তারা যেমন তাদের কোন সাহায্য করার ক্ষমতা রাখেনা, তেমনি নিজেরাও কোন সাহায্য করতে পারেনা।মুজিবুর রহমান
আর তারা, না তাদের সাহায্য করতে পারে, না নিজের সাহায্য করতে পারে।মাওলানা মুহিউদ্দিন খান
এরা না তাদেরকে সাহায্য করতে পারে, আর না করতে পারে নিজদেরকে সাহায্য। ইসলামিক ফাউন্ডেশন
আর তারা তাদেরকে কোন সাহায্য করতে পারে না এবং তারা নিজদেরকেও সাহায্য করতে পারে না।আল-বায়ান
তারা না পারে তাদেরকে (অর্থাৎ তাদের ‘ইবাদাতকারীদেরকে) সাহায্য করতে, না পারে নিজেদেরকে সাহায্য করতে।তাইসিরুল
আর ওরা কোনো ক্ষমতা রাখে না তাদের সাহায্য করার, আর তারা তাদের নিজেদেরও সাহায্য করতে পারে না।মাওলানা জহুরুল হক
১৯২. ওরা না তাদেরকে সাহায্য করতে পারে আর না নিজেদের সাহায্য করতে পারে।(১)
(১) এমনকি কেউ তাদের ক্ষতি করতে চাইলেও তারা নিজেদের পক্ষ থেকে প্রতিরোধ করতে পারবে না। ইবরাহীম আলাইহিস সালাম এ সমস্ত মা’বুদদেরকে ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলেছিলেন এবং এ বিষয়টি নিয়ে মুশরিকদের উপাস্যদেরকে অপমান করতে ছাড়েন নি। আল্লাহ বলেন, “তারপর ইবরাহীম তাদের উপর সবলে আঘাত হানলেন (সূরা আস-সাফফাত: ৯৩) আরও বলেন, “তারপর তিনি চূর্ণ-বিচূর্ণ করে দিলেন মূর্তিগুলোকে, তাদের প্রধানটি ছাড়া ; যাতে তারা তার দিকে ফিরে আসে। (সূরা আল-আম্বিয়া: ৫৮) (ইবন কাসীর)
(১৯২) ওরা তাদের কোন প্রকার সাহায্য করতে পারে না এবং ওদের নিজেদেরও নয়।