ওয়া উমলী লাহুম ইন্না কাইদী মাতীন।উচ্চারণ
আমি তাদেরকে ঢিল দিচ্ছি। আমার কৌশল অব্যর্থ। তাফহীমুল কুরআন
এবং আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি। নিশ্চয়ই আমার গুপ্ত কৌশল বড় মজবুত। #%১০৩%#মুফতী তাকী উসমানী
আমি তাদেরকে অবকাশ দিচ্ছি, নিশ্চয়ই আমার কৌশল অতি শক্ত।মুজিবুর রহমান
বস্তুতঃ আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি। নিঃসন্দেহে আমার কৌশল সুনিপুণ।মাওলানা মুহিউদ্দিন খান
আমি তাদেরকে সময় দিয়ে থাকি; আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ।ইসলামিক ফাউন্ডেশন
আর আমি তাদেরকে অবকাশ দিচ্ছি। নিশ্চয় আমার কৌশল শক্তিশালী।আল-বায়ান
আমি তাদেরকে অবকাশ ও সুযোগ দেই, আমার কুশলী ব্যবস্থাপনা অত্যন্ত মযবুত।তাইসিরুল
আর আমি তাদের অবসর দিই, নিঃসন্দেহ আমার ব্যবস্থা অত্যন্ত বলিষ্ঠ।মাওলানা জহুরুল হক
এটা সেই সব লোকের জন্য বিপদ সংকেত, যারা ক্রমাগত নাফরমানী করে যাচ্ছে এবং তা সত্ত্বেও তাদেরকে দুনিয়ার সুখণ্ডসমৃদ্ধি ভোগ করতে দেওয়া হচ্ছে এবং তারা কখনও চিন্তাও করে না যে, তাদেরকে একদিন আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে। এরূপ অবাধ্যতা ও গাফলতি সত্ত্বেও সুখণ্ডসমৃদ্ধি লাভ হলে বুঝতে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঢিল ও অবকাশ দেওয়া হচ্ছে। কুরআন মাজীদে একে ‘ইসতিদরাজ’ বলা হয়েছে। এরূপ ব্যক্তিকে এক সময় হঠাৎ করেই ধরা হয় এবং সেটা কখনও দুনিয়াতেই হয়ে থাকে। আর এখানে ধরা না হলেও আখিরাতে যে হবে তাতে তো কোনও সন্দেহ নেই।
১৮৩. আর আমি তাদেরকে সময় দিয়ে থাকি; নিশ্চয় আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ।
(১৮৩) আর আমি তাদেরকে ঢিল দেব, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। (1)
(1) এ হল সেই ঢিল; যাতে অবকাশ দিয়ে ধীরে ধীরে পাকড়াও করা হয়; যা মহান আল্লাহ পরীক্ষাস্বরূপ ব্যক্তি ও জাতিকে দিয়ে থাকেন। তারপর যখন তার পাকড়াও করার ইচ্ছা হয়, তখন তাঁর শক্তি থেকে কেউ বাঁচতে পারে না। কারণ তাঁর কৌশল অতি শক্ত।