ওয়া আওহাইনাইলা-মূছাআন আলকি‘আসা-কা ফাইযা-হিয়া তালকাফুমাইয়া’ফিকূন।উচ্চারণ
মূসাকে আমি ইঙ্গিত করলাম, তোমর লাঠিটা ছুঁড়ে দাও। তার লাঠি ছোঁড়ার সাথে সাথেই তা এক নিমিষেই তাদের মিথ্যা যাদু কর্মগুলোকে গিলে ফেলতে লাগলো। ৯০ তাফহীমুল কুরআন
আর আমি ওহীর মাধ্যমে মূসাকে আদেশ করলাম, তুমি নিজ লাঠি নিক্ষেপ কর। (সে তাই করল), অমনি সেটা তারা যে ভোজবাজি দেখাচ্ছিল তা গ্রাস করতে লাগল।মুফতী তাকী উসমানী
আমি মূসার নিকট এই প্রত্যাদেশ পাঠালাম, তুমি তোমার লাঠিখানা নিক্ষেপ কর। মূসা তা নিক্ষেপ করলে ওটা (এক বিরাট অজগর হয়ে) সহসা ওদের অলীক সৃষ্টিগুলিকে গ্রাস করতে লাগল।মুজিবুর রহমান
তারপর আমি ওহীযোগে মূসাকে বললাম, এবার নিক্ষেপ কর তোমার লাঠিখানা। অতএব সঙ্গে সঙ্গে তা সে সমুদয়কে গিলতে লাগল, যা তারা বানিয়েছিল যাদু বলে।মাওলানা মুহিউদ্দিন খান
আমি মূসার প্রতি প্রত্যাদেশ করলাম, ‘তুমিও তোমার লাঠি নিক্ষেপ কর।’ সহসা ওটা তাদের অলীক সৃষ্টিগুলিকে গ্রাস করতে লাগল; ইসলামিক ফাউন্ডেশন
আর আমি মূসার প্রতি ওহী পাঠালাম যে, ‘তুমি তোমার লাঠি ছেড়ে দাও’ তৎক্ষণাৎ সে গিলতে লাগল সেগুলিকে যে অলীক বস্তু তারা বানিয়েছিল।আল-বায়ান
আমি মূসার কাছে ওয়াহী করলাম, ‘তোমার লাঠি ছুঁড়ে দাও’। তখন তা তাদের অলীক বস্তুগুলোকে গ্রাস করতে শুরু করল।তাইসিরুল
তখন আমরা মূসাকে প্রত্যাদেশ দিলাম যে -- "তোমার লাঠি নিক্ষেপ করো।" তখন কি আশ্চর্য! তা গ্রাস করতে লাগলো যা তারা রচনা করেছিল।মাওলানা জহুরুল হক
৯০
যাদুকরেরা যেসব রশি ও লাঠি ছুঁড়ে ফেলার পর সেগুলো বিভিন্ন প্রকারের সাপ ও অজগরের মত দেখাচ্ছিল হযরত মূসার লাঠি সেগুলোকে গিলে খেয়ে ফেলেছিল, এ ধারণা করা ঠিক হবে না। কুরআন এখানে যা কিছু বলছে তা হচ্ছে এই যে, হযরত মূসার লাঠি সাপে পরিণত হয়ে তাদের যাদুর প্রতারণার জাল ছিন্ন করতে শুরু করে। অর্থাৎ এ সাপ যেদিকে গেছে সেদিকেই তাদের যাদুর প্রভাবে যেসব লাঠি ও রশি সাপের মত হেলেদুলে নড়াচড়া করতে দেখা যাচ্ছিল তাদের সব প্রভাব খতম করে দিয়েছে এবং তার একটি মাত্র চক্করে যাদুকরদের প্রত্যেক সর্প অবয়বধারী লাঠি ও রশিসঙ্গে সঙ্গেই আগের মত লাঠি ও রশিতে পরিণত হয়ে গেছে। (অধিক ব্যাখ্যার জন্য দেখুন সূরা তা-হা, টীকা ৪২)
১১৭. আর আমরা মূসার কাছে ওহী পাঠালাম যে, আপনি আপনার লাঠি নিক্ষেপ করুন(১)। সাথে সাথে সেটা তারা যে অলীক বস্তু বানিয়েছিল তা গিলে ফেলতে লাগল;
(১) এ আয়াতে আল্লাহ্ তা'আলা জাদুকরদের বিপরীতে মূসা আলাইহিস সালামকে কিভাবে সহযোগিতা করেছিলেন তার বর্ণনা দিয়ে বলেনঃ আমি মূসাকে নির্দেশ দিলাম যে, আপনার লাঠিটি মাটিতে ফেলে দিন। তা মাটিতে পড়তেই সবচেয়ে বড় সাপ হয়ে সমস্ত সাপগুলোকে গিলে খেতে শুরু করল, যেগুলো জাদুকররা জাদুর দ্বারা প্রকাশ করেছিল। কিন্তু মূসা আলাইহিস সালামের লাঠি যখন এক বিরাট আযদাহা বা অজগরের আকার ধারণ করে এল তখন সে সবগুলোকে গিলে খেয়ে শেষ করে ফেলল।
(১১৭) মূসার প্রতি আমি আদেশ করলাম, ‘তুমিও তোমার লাঠি নিক্ষেপ কর।’ সুতরাং সহসা তা (লাঠি অজগর হয়ে) তাদের অলীক সৃষ্টিগুলিকে গ্রাস করতে লাগল; (1)
(1) কিন্তু এসব যা কিছুই থাক তা শুধু ধারণা ও যাদু; যা সত্যের মুকাবিলা করতে পারে না। সেই জন্য মূসার লাঠি ফেলার সাথে সাথে সব শেষ হয়ে গেল। মূসা (আঃ)-এর লাঠি একটি ভয়ানক অজগর হয়ে সবকে গিলে ফেলল।