فَأَخَذَتۡهُمُ ٱلرَّجۡفَةُ فَأَصۡبَحُواْ فِي دَارِهِمۡ جَٰثِمِينَ

ফাআখাযাতহুমুর রজফাতুফাআসবাহূফী দা-রিহিম জা-ছিমীন।উচ্চারণ

কিন্তু সহসা একটি প্রলয়ংকরী বিপদ তাদেরকে পাকড়াও করে এবং তারা নিজেদের ঘরের মধ্যে মুখ থুবড়ে পড়ে থাকে। তাফহীমুল কুরআন

অতঃপর তারা ভূমিকম্পে আক্রান্ত হল #%৫৪%# এবং প্রভাতকালে তারা নিজেদের বাড়িতে অধঃমুখে পড়ে থাকল।মুফতী তাকী উসমানী

অতঃপর ভূ-কম্পন তাদেরকে গ্রাস করল, ফলে তারা নিজেদের গৃহেই উপুড় হয়ে পড়ে রইল।মুজিবুর রহমান

অনন্তর পাকড়াও করল তাদেরকে ভূমিকম্প। ফলে তারা সকাল বেলায় গৃহ মধ্যে উপুড় হয়ে পড়ে রইল।মাওলানা মুহিউদ্দিন খান

এরপর তারা ভূমিকম্প দিয়ে আক্রান্ত হল, ফলে তাদের প্রভাত হল নিজগৃহে অধঃমুখে পতিত অবস্থায়। ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর ভূমিকম্প তাদের পাকড়াও করল। তারপর তারা তাদের গৃহে উপুড় হয়ে মরে রইল।আল-বায়ান

অতঃপর ভূমিকম্প তাদেরকে হঠাৎ আঘাত হানল আর তারা তাদের ঘরবাড়িতে উপুড় হয়ে পড়ে রইল।তাইসিরুল

তারপর ভূমিকম্প তাদের পাকড়ালো, ফলে তারা হয়ে গেল আপন বাড়িঘরেই নিথরদেহী।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

সে জাতির উপর যে আযাব এসেছিল তা বোঝানোর জন্য কুরআন মাজীদ এখানে الرجفة (ভূমিকম্প) শব্দ ব্যবহার করেছে। সূরা হুদে বলা হয়েছে صيحة (প্রচণ্ড শব্দ), আর সূরা শুআরায় বলা হয়েছে عذاب يوم الظلة (মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি)। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাযি.)-এর একটি বর্ণনায় আছে, তাদের উপর প্রথমে প্রচণ্ড গরম পড়ে, যাতে অস্থির হয়ে তারা চিৎকার করতে থাকে। তারপর নগরের বাইরে মেঘ দেখা দেয়। সেখানে ঠাণ্ডা বাতাস বইছিল। তারা সবাই শহর ছেড়ে সেখানে গিয়ে জড়ো হয়। সহসা সেই মেঘ থেকে অগ্নি বর্ষণ শুরু হল। একেই মেঘাচ্ছন্ন দিবস শব্দে ব্যক্ত করা হয়েছে। তারপর আসল ভূমিকম্প (রূহুল মাআনী)। ভূমিকম্পের সাথে সাধারণত আওয়াজও থাকে। তাই এ শাস্তিকে صيحة অর্থাৎ প্রচণ্ড শব্দ বলা হয়েছে।

তাফসীরে জাকারিয়া

৯১. অতঃপর ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল। ফলে তারা নিজ নিজ ঘরে উপুড় হয়ে পড়ে (মরে) রইল।

তাফসীরে আহসানুল বায়ান

(৯১) অতঃপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হল, ফলে তারা নিজ গৃহে উপুড় অবস্থায় ধ্বংস হয়ে গেল। (1)

(1) এখানে رَجفَة (ভূমিকম্প) শব্দ ব্যবহার হয়েছে আর সূরা হূদের ৯৪ আয়াতে صَيحَة (চিৎকার) শব্দ এবং সূরা শুআরার ১৮৯ আয়াতে ظُلة (মেঘের ছায়া) শব্দ ব্যবহূত হয়েছে। ইমাম ইবনে কাসীর বলেন, আযাবে সকল জিনিসই একত্রিত হয়েছিল। অর্থাৎ, প্রথমে মেঘ তাদের উপর ছায়া বিস্তার করেছিল, যাতে আগুনের শিখা ও অঙ্গার ছিল। তারপর আকাশ হতে এক বিকট শব্দ ও মাটি হতে ভূমিকম্প শুরু হয়; যার ফলে তারা মারা যায় এবং তাদের লাশগুলি পাখীর ন্যায় উপুড় হয়ে পড়ে থাকে।