فَأَنجَيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ إِلَّا ٱمۡرَأَتَهُۥ كَانَتۡ مِنَ ٱلۡغَٰبِرِينَ

ফাআনজাইনা-হু ওয়া আহলাহূইল্লামরআতাহূ ক-নাত মিনাল গা-বিরীন।উচ্চারণ

শেষ পর্যন্ত আমি লুতের স্ত্রীকে ছাড়া-যে পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল ৬৬ তাকে ও তার পরিবারবর্গকে উদ্ধার করে নিয়ে আসি তাফহীমুল কুরআন

পরিণামে আমি তাকে (অর্থাৎ লুত আলাইহিস সালামকে) ও তার পরিবারবর্গকে (জনপদ থেকে বের করে) রক্ষা করলাম, তবে তার স্ত্রী ছাড়া। সে অবশিষ্ট লোকদের মধ্যে শামিল থাকল (যারা আযাবের লক্ষ্যবস্তুতে পরিণত হয়)।মুফতী তাকী উসমানী

পরিশেষে, আমি তাকে এবং তার পরিবারের লোকদেরকে, তার স্ত্রী ছাড়া, শাস্তি হতে রক্ষা করেছিলাম, তার স্ত্রী তাদের সাথে পিছনেই রয়ে গিয়েছিল।মুজিবুর রহমান

অতঃপর আমি তাকে ও তাঁর পরিবার পরিজনকে বাঁচিয়ে দিলাম, কিন্তু তার স্ত্রী। সে তাদের মধ্যেই রয়ে গেল, যারা রয়ে গিয়েছিল। আমি তাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করলাম।মাওলানা মুহিউদ্দিন খান

এরপর আমি তাকে ও তার স্ত্রী ব্যতীত তার পরিজনবর্গকে উদ্ধার করেছিলাম, তার স্ত্রী ছিল পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। ইসলামিক ফাউন্ডেশন

তাই আমি তাকে ও তার পরিবারকে রক্ষা করলাম তার স্ত্রী ছাড়া। সে ছিল পেছনে থেকে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত।আল-বায়ান

অতঃপর আমি তাকে আর তার পরিবার-পরিজনকে রক্ষা করলাম কিন্তু তার স্ত্রী ছাড়া, কেননা সে ছিল পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।তাইসিরুল

কাজেই আমরা তাঁকে ও তাঁর পরিবারবর্গকে উদ্ধার করেছিলাম -- তাঁর স্ত্রী ব্যতীত, সে ছিল পেছনে-পড়ে-থাকাদের অন্তর্ভুক্ত।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৬৬

অন্যান্য স্থানে সুস্পষ্টভাবে বলে দেয়া হয়েছে যে, হযরত লূতের এ স্ত্রীটি সম্ভবত এ সম্প্রদায়েই কন্যা ছিল, সে তার নিজের কাফের আত্মীয়গোষ্ঠির কণ্ঠে কণ্ঠ মিলায় এবং শেষ সময় পর্যন্তও তাদের সঙ্গ ছাড়েনি। তাই আযাব আসার পূর্বে মহান আল্লাহ‌ যখন হযরত লূত ও তাঁর ঈমানদার সাথীদেরকে হিজরত করার নির্দেশ দেন তখন তাঁর ঐ স্ত্রীকে সঙ্গে নিতে নিষেধ করেন।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৮৩. অতঃপর আমরা তাকে ও তার পরিজনদের সবাইকে উদ্ধার করেছিলাম, তার স্ত্রী ছাড়া, সে ছিল পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।

তাফসীরে আহসানুল বায়ান

(৮৩) অতঃপর তার স্ত্রী ব্যতীত তাকে ও তার পরিজনবর্গকে রক্ষা করেছিলাম। তার স্ত্রী ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভূত। (1)

(1) من الغابرين "অবশিষ্টদের অন্তর্ভূক্ত" অর্থাৎ, সে তাদের সাথেই রয়ে গিয়েছিল, যাদের উপর আল্লাহর আযাব এসেছিল। কেননা, সে মুসলিমা ছিল না এবং তার সহযোগিতা ও সহমর্মিতা ছিল অপরাধীদের সাথে। কেউ কেউ এর তরজমা করেছেন, "ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভূক্ত" তবে এটা হল পরিণামগত অর্থ, আসল অর্থ প্রথমটাই।