ক-লাল মালাউ মিন কাওমিহীইন্না-লানার-কা ফী দালা-লিম মুবীন।উচ্চারণ
তার সম্প্রদায়ের প্রধানরা জবাব দেয়ঃ “আমরা তো দেখতে পাচ্ছি তুমি সুস্পষ্ট গোমরাহীতে লিপ্ত হয়েছো। তাফহীমুল কুরআন
তার সম্প্রদায়ের নেতৃবর্গ বলল, আমরা তো নিশ্চিতরূপেই দেখছি, তুমি স্পষ্ট বিভ্রান্তিতে লিপ্ত রয়েছ।মুফতী তাকী উসমানী
তার সম্প্রদায়ের প্রধান ও নেতারা বললঃ আমরা তোমাকে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে দেখছি।মুজিবুর রহমান
তার সম্প্রদায়ের সর্দাররা বললঃ আমরা তোমাকে প্রকাশ্য পথভ্রষ্টতার মাঝে দেখতে পাচ্ছি।মাওলানা মুহিউদ্দিন খান
তার সম্প্রদায়ের প্রধানগণ বলেছিল, ‘আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখতেছি।’ ইসলামিক ফাউন্ডেশন
তার কওম থেকে নেতৃবর্গ বলল, ‘নিশ্চয় আমরা তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখতে পাচ্ছি’।আল-বায়ান
তার সম্প্রদায়ের প্রধানগণ বলেছিল, ‘আমরা নিশ্চিতভাবে তোমাকে প্রকাশ্য গোমরাহীতে নিমজ্জিত দেখছি।’তাইসিরুল
তাঁর সম্প্রদায়ের প্রধানরা বললে -- "নিঃসন্দেহ আমরা তো তোমাকে দেখছি স্পষ্ট ভ্রান্তির মধ্যে।"মাওলানা জহুরুল হক
৬০. তার সম্প্রদায়ের প্রধানরা বলেছিল, আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে নিপতিত দেখছি।
(৬০) তার সম্প্রদায়ের প্রধানগণ বলেছিল, ‘আমরা তো তোমাকে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে দেখছি।’ (1)
(1) শিরক মানুষের বিবেক-বুদ্ধিকে এমনভাবে নষ্ট করে দেয় যে, মানুষ হিদায়াতকে ভ্রষ্টতা এবং ভ্রষ্টতাকে হিদায়াত মনে করে। নূহ (আঃ)-এর জাতির অন্তরের অবস্থাও এই হয়েছিল। তিনি তাদেরকে আল্লাহর যে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, সেটাকে -নাঊযু বিল্লাহ -- তারা ভ্রষ্টতা মনে করল। কবি বলেছেন, ‘যা ভালো ছিল না, তা ধীরে ধীরে ভালো হয়ে গেল। এইভাবেই জাতির বিবেক দাসত্বে পরিণত হয়।