ইয়াআইয়ুহাল্লাযীনা আ-মানূলা-তাত্তাখিযূ‘আদুওবী ওয়া ‘আদুওওয়াকুম আওলিয়াআ তুলকূনা ইলাইহিম বিলমাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারূবিমা-জাআকুম মিনাল হাক্কি ইউখরিজুনার রছূলা ওয়া ইয়্যা-কুম আন তু’মিনূবিল্লা-হি রব্বিকুম ইন কুনতুম খারজতুম জিহা-দান ফী ছাবীলী ওয়াব তিগাআ মারদা-তী তুছিররূনা ইলাইহিম বিলমাওয়াদ্দাতি ওয়া আনা আ‘লামুবিমাআখফাইতুম ওয়ামাআ‘লানতুম ওয়া মাইঁ ইয়াফ‘আলহু মিনকুম ফাকাদ দাল্লা ছাওয়াআছ ছাবীল।
ওহে যারা ঈমান এনেছ! আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না, তোমরা কি তাদের প্রতি বন্ধুত্বের প্রস্তাব করবে, অথচ সত্যের যা-কিছু তোমাদের কাছে এসেছে তাতে তারা অবিশ্বাস করেছে, তারা রসূলকে ও তোমাদের বহিস্কার করে দিয়েছে যেহেতু তোমরা তোমাদের প্রভু আল্লাহ্তে বিশ্বাস কর। যদি তোমরা বেরিয়ে থাক আমার পথে সংগ্রাম করতে ও আমার প্রসন্নতা লাভের প্রত্যাশায়, তবে কি তোমরা তাদের প্রতি গোপনভাবেও বন্ধুত্ব দেখাবে, অথচ আমি ভাল জানি যা তোমরা গোপন রেখেছ এবং যা তোমরা প্রকাশ করছ? আর তোমাদের মধ্যে যে কেউ এটি করে সে তো তবে সরল পথ থেকে বিচ্যুত হয়েছে।
ইয়ঁইয়াছকাফূকুমইয়াকূনূলাকুমআ‘দাআওঁ ওয়া ইয়াবছুতূ ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলছিনাতাহুম বিছছূই ওয়া ওয়াদ্দূলাও তাকফুরূন।
যদি তারা তোমাদের কাবু করতে পারে তাহলে তারা তোমাদের শত্রু হয়ে পড়ে এবং তোমাদের প্রতি তাদের হাত ও তাদের জিহবা তারা প্রসারিত করে মন্দভাবে, আর তারা চায় যে তোমারাও যেন অবিশ্বাস কর।
লান তানফা‘আকুম আরহা-মুকুম ওয়ালাআওলা-দুকুম ইয়াওমাল কিয়া-মাতি ইয়াফসিলুবাইনাকুম ওয়াল্লা-হু বিমা-তা‘মালূনা বাসীর।
তোমাদের রক্ত-সম্পর্কীয় আত্মীয়-স্বজন তোমাদের কোনো উপকারে আসবে না আর তোমাদের সন্তানসন্ততিরাও না -- কিয়ামতের দিনে, তিনি তোমাদের মধ্যে ফয়সালা করবেন। আর তোমরা যা করছ সে-সন্বন্ধে আল্লাহ্ সম্যক দ্রষ্টা।
কাদ ক-নাত লাকুম উছওয়াতুন হাছানাতুন ফীইবর-হীমা ওয়াল্লাযীনা মা‘আহূ ইয ক-লূলিকাওমিহিম ইন্না-বুরআউ মিনকুম ওয়া মিম্মা-তা‘বুদূ না মিন দূ নিল্লা-হি কাফারনাবিকুম ওয়া বাদা-বাইনানা-ওয়া বাইনাকুমুল ‘আদা-ওয়াতুওয়ালা বাগদা উ আবাদান হাত্তা-তু’মিনূবিল্লা-হি ওয়াহদাহূইল্লা-কাওলা ইবর-হীমা লিআবীহি লাআছতাগফিরন্না লাকা ওয়ামাআমলিকুলাকা মিনাল্লা-হি মিন শাইয়িন রব্বানা-‘আলাইকা তাওয়াক্কালনাওয়া ইলাইকা আনাবনা-ওয়া ইলাইকাল মাসীর।
তোমাদের জন্য নিশ্চয়ই উত্তম আদর্শ রয়েছে ইব্রাহীমের ও তাঁর সঙ্গে যারা ছিল তাদের মধ্যে -- যখন তারা তাদের লোকদলকে বলেছিল -- "নিশ্চয় আমরা দায়শূন্য তোমাদের থেকে, আর আল্লাহ্কে বাদ দিয়ে তোমরা যার উপাসনা কর তার থেকে, আমরা তোমাদের প্রত্যাখ্যান করেছি, কাজেই আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে শত্রুতা ও হিংসা-বিদ্বেষ চিরদিনের জন্য শুরু হয়েছে যতক্ষণ না তোমরা আল্লাহ্তে -- তাঁর একত্বে-- বিশ্বাস না কর।" তবে তাঁর পিতৃপুরুষের প্রতি ইব্রাহীমের বক্তব্য ছিল -- "আমি নিশ্চয় তোমার জন্য ক্ষমাপ্রার্থনা করব, আর আল্লাহ্র কাছ থেকে তোমার জন্য অন্য কোনো কিছুতে আমার ক্ষমতা নেই।" "আমাদের প্রভু! তোমার উপরেই আমরা নির্ভর করছি, আর তোমারই কাছে আমরা ফিরছি, আর তোমার কাছেই তো প্রত্যাবর্তন।
রব্বানা-লা-তাজ‘আলনা-ফিতনাতালিলল্লাযীনা কাফারূওয়াগফিরলানা-রব্বানা- ইন্নাকা আনতাল ‘আঝীঝুল হাকীম।
আমাদের প্রভু! আমাদের তাদের শিকার বানিয়ো না যারা অবিশ্বাস পোষণ করে, আর, আমাদের প্রভু! আমাদের পরিত্রাণ করো, নিঃসন্দেহ তুমি, তুমিই তো মহাশক্তিশালী, পরমজ্ঞানী।
লাকাদ ক-না লাকুম ফীহিম উছওয়াতুন হাছানাতুল লিমান ক-না ইয়ারজুল্লা-হা ওয়াল ইয়াওমাল আ-খির ওয়া মাইঁ ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লা-হা হুওয়াল গানিইয়ুল হামীদ।
তোমাদের পক্ষে নিশ্চয়ই তাঁদের মধ্যে একটি উত্তম আদর্শ রয়েছে তার জন্য যে আল্লাহ্তে ও শেষ দিনে আশা-ভরসা রাখে। আর যে কেউ ফিরে যায় তবে নিশ্চয় আল্লাহ্ -- তিনি স্বয়ংসমৃদ্ধ, চির-প্রশংসিত।
‘আছাল্লা-হু আইঁ ইয়াজ‘আলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা ‘আ-দাইতুম মিনহুম মাওয়াদ্দাতাও ওয়াল্লা-হু কাদীরুও ওয়াল্লা-হু গাফূরুর রহীম।
হতে পারে যে আল্লাহ্ তোমাদের মধ্যে ও যাদের সঙ্গে তোমরা শত্রুতা করছ তাদের কারো-কারোর মধ্যে বন্ধুত্ব ঘটিয়ে দেবেন। কেননা আল্লাহ্ সর্বশক্তিমান। আর আল্লাহ্ পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।
লা-ইয়ানহা-কুমুল্লা-হু ‘আনিল্লাযীনা লাম ইউক-তিলূকুম ফিদ্দীনি ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়া-রিকুম আন তাবাররূহুম ওয়া তুকছিতূইলাইহিম ইন্নাল্লা-হা ইউহিব্বুল মুকছিতীন।
আল্লাহ্ তোমাদের নিষেধ করছেন না যে যারা তোমাদের বিরুদ্ধে ধর্মের কারণে যুদ্ধ করে নি এবং তোমাদের বাড়িঘর থেকে তোমাদের তাড়িয়ে দেয় নি, তাদের সঙ্গে তোমরা সদয় ব্যবহার করবে এবং তাদের প্রতি ন্যায়পরায়ণ হবে। নিঃসন্দেহ আল্লাহ্ ন্যায়পরায়ণদের ভালবাসেন।
ইন্নামা-ইয়ানহা-কুমুল্লা-হু ‘আনিল্লাযীনা ক-তালূকুম ফিদদীনি ওয়া আখরজুকুম মিন দিয়ারিকুম ওয়া জা-হারূ‘আলাইখর-জিকুম আন তাওয়াল্লাওহুম ওয়া মাইঁ ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ্জা-লিমূন।
আল্লাহ্ কেবল তাদের সন্বন্ধে তোমাদের নিষেধ করছেন যারা ধর্মের কারণে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে ও তোমাদের বাড়িঘর থেকে তোমাদের তাড়িয়ে দিয়েছে এবং পৃষ্ঠপোষকতা করেছে তোমাদের বহিস্কারের ব্যাপারে, -- যে তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব পাতবে। আর যে কেউ তাদের সঙ্গে বন্ধুত্ব পাতবে তারাই তো তবে স্বয়ং অন্যায়কারী।
ইয়াআইয়ুহাল্লাযীনা আ-মানূইযা-জাআকুমুল মু’মিনা-তুমুহা-জির-তিন ফামতাহিনূহুন্না আল্লা-হু আ‘লামুবিঈমা-নিহিন্না ফাইন ‘আলিমতুমূহুন্না মু’মিনা-তিন ফালা-তারজি‘ঊহুন্না ইলাল কুফফা-রি লা-হুন্না হিল্লুল্লাহুম ওয়ালা-হুম ইয়াহিললূনা লাহুন্না ওয়া আ-তূহুম মাআনফাকূ ওয়ালা-জুনা-হা ‘আলাইকুম আন তানকিহূহুন্না ইযা আ-তাইতুমূহুন্না উজূরহুন্না ওয়ালা-তুমছিকূবি‘ইসামিল কাওয়া-ফিরি ওয়াছআলূমা আনফাকতুম ওয়ালয়াছআলূমাআনাকূ যা-লিকুম হুকমুল্লা-হি ইয়াহকুমু বাইনাকুম ওয়াল্লা-হু ‘আলীমুন হাকীম।
ওহে যারা ঈমান এনেছ! যখন বিশ্বাসিনী নারীরা দেশত্যাগী হয়ে তোমাদের কাছে আসে তখন তাদের পরীক্ষা করে দেখো। আল্লাহ্ ভাল জানেন তাদের ধর্মবিশ্বাস সন্বন্ধে। তারপর যদি তোমরা জানতে পার যে তারা বিশ্বাসিনী তাহলে তাদের ফেরত পাঠিয়ো না অবিশ্বাসীদের নিকটে। এরা তাদের জন্য বৈধ নয়, আর তারাও এদের জন্য বৈধ নয়। আর তাদের দিয়ে দাও যা তারা খরচ করেছে। আর তোমাদের উপরে কোনো দোষ বর্তাবে না যদি তোমরা তাদের বিবাহ কর যখন তাদের মহরানা তোমরা তাদের আদায় কর। আর তোমরা অবিশ্বাসিনীদের বিবাহ-বন্ধন ধরে রেখো না, আর তোমরা যা খরচ করেছ তা ফেরত চাইবে, আর তারাও ফেরত চাক যা তারা খরচ করেছে। এইটিই আল্লাহ্র বিধান। তিনি তোমাদের মধ্যে সুবিচার করে থাকেন, কেননা আল্লাহ্ই তো সর্বজ্ঞাতা, পরমজ্ঞানী।
ওয়া ইন ফা-তাকুম শাইউম মিন আঝওয়া-জিকুম ইলাল কুফফা-রি ফা‘আ-কাবতুম ফাআতুল্লাযীনা যাহাবাতা আঝওয়া-জুহুম মিছলা মাআনফাকূ ওয়াত্তাকুল্লা-হাল্লাযী আনতুম বিহী মু’মিনূন।
আর তোমাদের স্ত্রীদের মধ্যে থেকে যদি কিছু অবিশ্বাসীদের কাছে তোমাদের হাতছাড়া হয়ে যায়, তারপর যদি তোমাদেরও সুযোগ আসে তাহলে যাদের স্ত্রীরা চলে গেছে তাদের প্রদান করো তারা যা খরচ করেছিল তার সমতুল্য। আর আল্লাহ্কে ভয়ভক্তি করো যাঁর প্রতি তোমরা বিশ্বাসী হয়েছ।
ইয়াআইয়ুহান্নাবিয়ুইযা-জাআকাল মু’মিনা-তুইউবা-ই‘নাকা ‘আলাআল্লা-ইউশরিকনা বিল্লা-হি শাইআওঁ ওয়ালা-ইয়াছরিকনা ওয়ালা-ইয়াঝনীনা ওয়ালা-ইয়াকতুলনা আওলা-দাহুন্না ওয়ালা-ইয়া’তীনা ব্বিুহতা-নিইঁ ইয়াফতারীনাহূবাইনা আইদীহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা-ইয়া‘সীনাকা ফী মা‘রূফিন ফাবা-ই‘হুন্না ওয়াছতাগফির লাহুন্নাল্লা-হা ইন্নাল্লা-হা গাফুরুর রহীম।
হে প্রিয় নবী! যখন বিশ্বাসিনী নারীরা তোমার কাছে আসে তোমার নিকট আনুগত্যের শপথ ক’রে যে তারা আল্লাহ্র সঙ্গে কোনো কিছু শরিক করবে না, আর চুরি করবে না, আর ব্যভিচার করবে না, আর তাদের সন্তানদের তারা হত্যা করবে না, আর তারা এমন কোনো মিথ্যা কলঙ্ক রটনা করবে না যা তাদের হাতের ও তাদের পায়ের মধ্যে তারা উদ্ভাবন করে, আর সৎকাজে তারা তোমার অবাধ্যতা করবে না, -- তেমন ক্ষেত্রে তাদের আনুগত্য গ্রহণ করো এবং আল্লাহ্র কাছে তাদের জন্য পরিত্রাণ খুঁজো। নিঃসন্দেহ আল্লাহ্ পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।
ইয়াআইয়ুহাল্লাযীনা আ-মানূলা-তাতওয়াল্লাও কাওমান গাদিবাল্লা-হু‘আলাইহিমকাদ ইয়াইছূমিনাল আ-খিরতি কামা-ইয়াইছাল কুফফা-রু মিন আসহা-বিল কুবূর।
ওহে যারা ঈমান এনেছ! সেই লোকদলের সঙ্গে বন্ধুত্ব করো না যাদের প্রতি আল্লাহ্ ত্রুদ্ধ হয়েছেন, -- যারা পরকাল সম্পর্কে হতাশ হয়ে পড়েছে, যেমন অবিশ্বাসীরা কবরের বাসিন্দাদের সন্বন্ধে হতাশ রয়েছে।