ডাঃ মোঃ আশিকুর রহমান একজন দক্ষ
স্কিন বিশেষজ্ঞ ডাক্তার
জেনারেল সার্জন
ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার
ঢাকা।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ
কনসালটেন্ট (প্লাস্টিক সার্জারি) হিসেবে কর্মরত।
যোগ্যতা: এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য),এমএস প্লাস্টিক সার্জারি(বিএমইউ)
।
ডাঃ মোঃ আশিকুর রহমান-এর সিরিয়াল নাম্বার Minerva Hospital Ltd 01886644830
আমি ডা. মো. আশিকুর রহমান, বার্ন, প্লাস্টিক, রিকনস্ট্রাকটিভ ও হ্যান্ড সার্জারির বিশেষজ্ঞ, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, বাংলাদেশে কনসালটেন্ট (প্লাস্টিক সার্জারি) হিসেবে কর্মরত। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছি এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে বিএমইউ (সাবেক পিজি হাসপাতাল) -এর অধীনে প্লাস্টিক সার্জারিতে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছি।
আমি সরকারী স্বাস্থ্যসেবায় ১৩ বছরের অভিজ্ঞতা অর্জন করেছি এবং দেশে-বিদেশে প্লাস্টিক সার্জারির বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত প্রশিক্ষণ নিয়েছি । যেমন— বার্ন সার্জারি, ট্রমা কেয়ার, ক্যান্সার সার্জারি, হ্যান্ড সার্জারি, ব্রেস্ট সার্জারি, ক্রনিক ক্ষত চিকিৎসা, ডায়াবেটিক ফুট সার্জারি, মাইক্রোসার্জারি, ঠোট কাটা তালু কাটা, জন্মগত ত্রুটি এবং কসমেটিক সার্জারি।
দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন পিয়ার রিভিউড জার্নালে আমার ৫ টি গবেষনা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া আমি বিএমএ, এসওএসবি, এসপিএরবি এবং বিএসএপিএস সহ বেশ কয়েকটি পেশাগত সমিতির আজীবন সদস্য।
চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি আমি আমার রোগীদের সুলভ এবং মানসম্পন্ন সেবা প্রদান এবং প্লাস্টিক সার্জারিতে দক্ষতা ও জ্ঞান আরও সমৃদ্ধ করার ব্যাপারে সর্বদা উৎসাহী ।