1 Answers
আপনি জানতে চেয়েছেন কিভাবে কম্পিউটারে উইনডোজ দিতে হয়।
আপনার প্রশ্নটি সম্পুর্ন নয়।
আপনি কোন উইন্ডোস সেটাপ দিতে চাচ্ছেন সেটা জানালে উত্তর দিতে সুবিধা হত।
এখন বাজারে আপনি Windows Xp, Windows 7, Windows 8, Windows 10 এর ডিভিডি খুজে পাবেন।
প্রথমে নির্বাচন করুন কোন উইন্ডোস টি আপনার প্রয়োজন।
Windows Xp বাদে বাকি সবগুলোর সেটাপ ইন্সট্রাকশন প্রায় একি রকম।
তবে এখনকার সময় বিবেচনা করে বেশীর ভাগ বাংলাদেশী Windows 7 ব্যাবহার করে থাকে।
তাই আপানাকে এর সম্পর্কে কিছু ধারনা দিতে পারি।
প্রথমেই জেনে নেওয়া যাক এর প্রাথমিক ধাপ সমুহ:
1) BOOT
2) SETUP STARTING
3) HDD SELECTION & FORMATING
4) COMPLETITION
----------------------------------------------
1) BOOT
কম্পিউটার টি চালু করুন
সেটাপ ডিভিডি টি ড্রাইভে ঢোকান
press any key to ************* স্ক্রীনে দেখাবে তখনি এন্টার চাপুন।
ব্যাস দেখবেন সেটাপ প্রক্রিয়া শুরু হয়েছে বলে মেসেজ দেখাবে।
বুট যদি নিজে নিজে না নেয় - মানুয়ালী বুট করিয়ে নিতে হবে।
সাধারনত F10, F11 key দিয়ে মানুয়াল বুট মেনুতে আসতে হয় সেটা জানতে কম্পুটার চালু করে স্ক্রীনের নিচের দিকে চোখ রাখুন।
দেখবেন Boot = F11 দেখাতে পারে।
কম্পিুটার রিস্টার্ট দিন।
F11 চাপুন, এবার একটা মেনু আসতে পারে ।
মেনু থেকে ডিভিডি ড্রাইভ সিলেক্ট করে কম্পিুটার রিস্টার্ট দিন।
2) STARTING SETUP
এরপর সফটওয়্যার ভেদে আপনাকে হয়ত সরাসরি স্টার্ট বাটন বা ল্যাংগুেয়জ সিলেকশন বা ভার্সন সিলেকশন করতে বলবে।
ব্যাপারটি আগে ভালোমত পড়ে দেখুন কি চাচ্ছে আপনার কাছে।
যদি শুধু স্টার্ট বাটন থাকে তাহলে সরাসরি স্টার্ট এ ক্লিক করুন -
অথবা যদি ল্যাংগুয়েজ সিলেক্ট করতে বলে তাহলে তা করে দিন
অথবা যদি ভার্সন সিলেক্ট করতে বলে তাহলে তা করে দিন
সাধারনত
windows 7 pro x86
windows 7 pro x64
windows 7 home premium x86
windows 7 home premium x64
windows 7 ultimate x86
windows 7 ultimate x64
এভাবে কিউ দেখাতে পারে। এখানে আপনি windows 7 ultimate x86 সিলেক্ট করতে পারেন।
(আপনার মেশিন যদি ৩২ বিট হয় তাহলে x86, আর যদি আপনার মেশিন ৬৪ বিট হয় তাহলে x64 সিলেক্ট করুন, তবে ৪ জিবি র্যাম পর্যন্ত ৩২/৬৪ যাই হোক না কেন x86 সিলেক্ট করলে তেমন একটা সমস্যা নেই যদি আপনি প্রাথমিক ব্যাবহারকারী হন।)
- এরপর টাইম লোকেশন জিগেস করতে পারে।
- এখানে আপনি +০৬.০০ ঢাকা সিলেক্ট করুন
- আপডেট বা নিউ ইন্সটলেশন আসলে নিউ ইন্সটলেশন সিলেক্ট করুন।
3) HDD SELECTION & FORMATING
এই ধাপটি হচ্ছে গুরুত্ব পুর্ন ধাপ
যদি একদম বিগেইন্যার হন তাহলে বেশিকিছু করার দরকার নেই। শুধু সি ড্রাইভ সিলেক্ট করে ফরমেট এ ক্লিক করুন
ফরমেট হয়ে গেলে নেক্সট / স্টার্ট সেটাপ বলে বাটন নিচের ডান দিকে দেখতে পাবেন ওতে ক্লিক করুন।
4) COMPLETION
ব্যাস- বাকিটুকু সম্পুর্ন অটোমেটিক ! যার জন্য মিনিমাম ২০ মিনিট সময় দরকার হবে %
মেশিনের কনফিগারেশনের উপর সময়টা নির্ভর করে। ভালো কনফিগারেশন হলে ২০ মিনিট হবার কথা।
এরপর মেশিন একাই রিস্টার্ট হবে।
যদি টাইম ও লোকেশন কনফিগারেশন সেটাপের আগের পার্টে না হয়ে থাকে তাহলে এই পার্টে আসতে পারে।
টাইম + ০৬.০০, ঢাকা এভাবে ঠিক করে দিন। এবার ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে।
আপনার মনমত নির্বাচন করুন।
এর পরের ইন্সট্রাকশন গুলো ফলো করে সেই মাফিক কাজ করুন।
একটা কথা বলে রাখি।
আপনি যদি মোটামোটি ইংলিশ জানেন তাহলে এই সেটাপ আপনি নিজে নিজেই করতে পারবেন।
শুধু আমার একটা কথা রাখবেন। স্ক্রীনে যা দেখাচ্ছে সব কিছু একটু মনোযোগ দিয়ে পড়বেন এবং সেই অনুপাতে কাজ করবেন।
নোট: ডাউন গ্রেড করারা ক্ষেত্রে এই টিপস টি কাজে নাও লাগতে পারে।
কারন বর্তমানে বেশীর ভাগ নতুন কম্পুটারের ফাইল সিস্টেম GPT, সেক্ষেত্রে আপনার কম্পুটার যদি MBR হয় এবং আপনার ইনসটলেশন ডিভিডি যদি GPT সাপোর্টেড না হয় টাহলে সেটাপের সময় ড্রাইভ-ই আপনাকে দেখা দিবে না..
ভালো থাকবেন। যদি আরো বিস্তারিত লাগে তাহলে আমাকে জানাতে পারেন।