2 Answers

প্রথমেই ফোনটি শাট ডাউন করতে হবে। এবার ব্যাটারি রিমুভ করতে হবে। আবার ব্যাটারি লাগিয়ে ফেলতে হবে। একসঙ্গে 'up volume key', 'Power button' এবং 'Home button' চেপে ধরতে হবে যতক্ষণ না Recovery Mode Screen আসে। ভলিউম কী ব্যবহার করে কার্সর নিচে নামিয়ে 'wipe data/factory reset' এ আনতে হবে এবং সিলেক্ট করার জন্য হোমে প্রেস করতে হবে। এখন নিশ্চিত করার জন্য আরেকটি স্ক্রিন আসবে। কার্সরটি সরিয়ে 'Yes' এনে আবার হোম বাটন সিলেক্ট করতে হবে। তবে জেনে রাখবেন( ইন্টারনাল মেমোরি'তে ইন্সটল করা সকল অ্যাপ হারিয়ে যাবে। ফোন মেমোরি'তে সেভ করা কন্টাক্ট মুছে যাবে। আপনাকে আবারও আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো ইন্সটল করে নিতে হবে। তবে, এক্সটারনাল অথবা এসডি কার্ডের সকল ডেটা রয়ে যাবে।)

2829 views

আপনি দুই ভাবে ট্রাই করে লকটি খুলতে পারবেন ১। আপনার সেট করা সিকিউরিটি প্রশ্নের উত্তর দিয়ে। ২। আপনার ব্যবহৃত জিমেইল ব্যবহার করে। দেখাজাচ্ছে আপনার সিকিউরিটি প্রশ্নের উত্তর মনে নেই তখন জিমেইল টি ব্যবহার করে খুব সহজেই কাজটি করতে পারবেন। এখানে উল্লেখ্য, মনে করে দেখেন আপনি যখন গুগল প্লে-স্টোর ব্যবহার শুরু করেন তখন সেখানে একটি জিমেইল দিয়ে তারপর লগইন করা লাগতো। এবারো ঠিক সেই জিমেইলটি ব্যবহার করেই কাজটি করবেন। আমরা আপনাকে এই উপায়ে কাজটি করতে রেকমেন্ড করবো কারন এইভাবে করতে পারলে আপনার মোবাইলে থাকা ব্যক্তিগত সব ফাইল সেই আগের মতোই থেকে যাবে। এবং কাজটি খুব সহজ এবং রিস্ক ফ্রি। টিপস ২- দ্বিতীয় টিপসটি একটু ডিফিকাল্ট। একই সাথে আপনার ফোনের ভলিউম আপ + হোম কি + এবং পাওয়ার বাটান চেপে ধরুন। এক্ষেত্রে অনেক সময় নির্ভর করে আপনি কোন ব্রান্ডের ফোন ব্যবহার করছেন এবং এক একটি ফোনে এক এক ধরনের টিপস কাজ করে। আমি ওপরে যেটা বলেছি সেটা স্যামসাং মোবাইলে কাজ করে। বাটান গুলো একই সাথে সফল ভাবে চাপার পরে দেখবেন আপনার সামনে নতুন একটি অপশন আসবে। এবার ভলিউম বাটান বা স্ক্রিনে টাচ করে নিচে আসুন। দেখুন সেখানে রিসেট সেটিং নামে একটি অপশন আছে। অপশনটি নির্বাচন করে আপনার ফোনটি রিসেট করে ফেলুন। ব্যাস কাজ শেষ। সমস্যাঃ দ্বিতীয় পদ্ধতিটি যদিও কাজের তবে সেখানে সমস্যা আছে। উক্ত পদ্ধতিতে আপনার ফোনের সব ডাটা ডিলিট হয়ে যাবে। পদ্ধতিটি যদি অবলম্বন করতেই হয় তবে শেস চেষ্টা হিসেবে আপনার ফোনের মেমোরি কার্ডটি খুলে রাখবেন। সূত্র::: www.bigganprojukti.com/post-id/63887

2829 views

Related Questions