সিভিল ইঞ্জিনিয়ারি কোর্স কিভাবে করা জায়?
2 Answers
সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়বেন কীভাবেক্যারিয়ারSep 25, 2014বাড়তি জনসংখ্যার আবাসন সমস্যা নিরসনে নির্মিত হচ্ছে বহুতল ভবন। নিত্য নতুন রাস্তাঘাট, বিমানবন্দর, সেতু, সুড়ঙ্গ, পানি সরবরাহ এবং নিস্কাশন ব্যবস্থা, বাধ, পোতাশ্রয়, রেলপথ, ফেরিঘাট, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা করারনেপথ্য কারিগর হচ্ছেন একজন সিভিল ইঞ্জিনিয়ার। বিল্ডিং, সড়ক এবং ব্রিজ তৈরির নকশা ও সেই অনুযায়ী কাঠামো তৈরি, কাজ পরিচালনায় গুণগত মান রক্ষা সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ।কাজের ধরণসিভিল ইঞ্জিনিয়ারদের অফিস এবং মাঠ উভয় পর্যায়ে কাজ করতে হয়। চুক্তিকারী এবং পরামর্শক ইঞ্জিনিয়ারদেরকে একই সময়ে বিভিন্ন স্থানে কাজ করতে হয়। তাদেরকে দুর্যোগ প্রশমন এবংব্যবস্থাপনার মত সংকটময় পরিস্থিতির সমাধানও করতে হয়। নির্মাণ প্রকৌশলীরা তেল রিগস, বহুতল বিশিষ্ট গাড়ি পার্কিং ব্যবস্থা অথবা বাড়ির নকশা এমন ভাবে তৈরি করেন যাতে নির্মাণ কাঠামোটি যে ভার বহনের জন্যে তৈরি করা হয়েছে তা নিশ্চিৎ করা যায়। তারা নতুন নতুন নির্মাণ সামগ্রী ও কৌশল উদ্ভাবন করে থাকেন।কাজের ক্ষেত্রসিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে শিক্ষার্থী পানিউন্নয়নবোর্ড,এলজিইডি,রেলওয়ে,রিয়েলএস্টেট,বিআরটিএ,সিটিকরপোরেশন,পৌরসভা,গৃহায়নওগণপূর্তমন্ত্রণালয়,মোবাইলফোনকোম্পানিরটাওয়ারনির্মাণেপ্রকৌশলী,এনজিওতেপ্রকল্পপ্রকৌশলহিসেবেএবংনিজস্বনির্মাণব্যবসাপ্রতিষ্ঠায়শিক্ষার্থীরাক্যারিয়ারগড়ারসুযোগআছে। এছাড়া দেশের বাইরে বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ রয়েছে।আয় কেমনচাকরিতে নতুন যোগদান কারীদের বেতন ৩০০০০ বা ৪০০০০ (মাসিক) থেকে শুরু হয়। একটু অভিজ্ঞতা থাকলে ৫০০০০ বা ৯০০০০ (মাসিক) থেকে শুরু হয় এবং ১৫ থেকে ২০ বছরের অভিজ্ঞতা থাকলে মাসে লক্ষাধিক বেতনে চাকরি করতে পারে।হতে পারেন ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চালু হওয়া ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর কোর্স। তবে একজনশিক্ষার্থীকে এ কোর্সের ব্যাপারে সর্বোপরি সহযোগিতা করতেপারবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। যোগ্যতা:এ কোর্স করার জন্য একজন শিক্ষার্থীর যা যা প্রয়োজন_ নূ্যনতম এসএসসি পাস (সাধারণ/ভোকেশনাল/দাখিল/সমমান) এবং পরীক্ষায় নূ্যনতম জিপিএ ২.৫/২য় বিভাগ এবং গণিত/উচ্চতর গণিতে কমপক্ষে জিপিএ ২ বা ৪০ শতাংশ নম্বরসহপাস করতে হবে। খরচ – ১ লাখ ৩০ হাজার টাকা।সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষাবিএসসি ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইঞ্জিনিয়ারিং ও পিএইচডি করাযায়।বিএসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি যোগ্যতাএইচএসসি (বিজ্ঞান) বা সমমান। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ ৫.৫০ থাকতে হবে। ‘ও’ লেভেল পরীক্ষার্থীর ক্ষেত্রে কমপক্ষে ২টি বিষয়ে উর্ত্তীর্ণ হতেহবে। অথবা ডিপ্লোমা-ইনসিভিলইঞ্জিনিয়ারিংয়ে(বাংলাদেশকারিগরিশিক্ষাবোর্ডেরঅধীনে)কমপক্ষেজিপিএ২.২৫পেয়েউত্তীর্ণহতেহবে।তবেবুয়েট,কুয়েট,এবংরুয়েটেভর্তিহতেহলেমাধ্যমিকএবংউচ্চমাধ্যমিকপরীক্ষায়গ্রেডপদ্ধতিতে৫এরস্কেলেরকমপক্ষেজিপিএ৪.০পেয়েউর্ত্তীর্ণহতেহবে। খরচ- ৩- ৫ লাখ টাকা।
হ্যাঁ পারবেন বেসিরকারি কোন প্রতিষ্ঠান হতে যদি কোর্স করতে চান তবে আপনার এস এস সি পয়েন্ট সর্বনিম্ন ২.৫০ হতে হবে।এর চেয়ে যত ভালো হবে ততই ভালো। আর সরকারি তে আবেদন করতে ৩.৫০ পয়েন্ট পেতে হবে, তবে এতে সমস্যা হল আপনার পছন্দের বিষয় টি আপনি নাও পেতে পারেন, অনলাইন এ আবেদন এর পর তারা আপনার পয়েন্ট বিবেচনা করে আপনার জন্য উপযুক্ত ডিপার্টমেন্ট এ আপনাকে পড়তে দিবে। যিদি ভালো পয়েন্ট achieve করতে পারেন তিবে সিভিল এ চান্স পাওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে আপনার পয়েন্ট ৪.৮০ এর উপরে থাকা বাঞ্চনীয়।কারন এর পয়েন্ট এর উপরে ছাত্ররা বেশি সিভিল এ চান্স পায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy