2 Answers
আপনি আপনার ড্রাইভগুলো লক করে রাখতে পারেন সেজন্যে ড্রাইভ সিলেক্ট করে সেটিংসে গিয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরন করুন।
লক করে রাখলে অনেকেই সন্দেহ করে তার জন্য হাইড করে রাখতে পারেন ড্রাইভ লুকিয়ে রাখতে পারেবেন খুব সহজেই। এজন্য যা করতে হবেঃ ১) প্রথমে Run এ গিয়ে gpedit.msc লিখে এন্টার দিন। ২) Group Policy নামে একটি পেইজ আসবে। বামদিক থেকে User Configuration এর সাবমেনু থেকে Administrative Templates এ সিঙ্গেল ক্লিক করুন। ৩) ডানদিকে Windows Components এ ডাবল ক্লিক করুন। ৪) Windows Components খুললে Windows Explorer এ ডাবল ক্লিক করুন। ৫) লক্ষ্য করুন, অনেকগুলো অপশন এসেছে। এখান থেকে "Hide these specified drives in my computer" অপশনটি খুজে বের করে ডাবল ক্লিক করুন। ৬) এবার Enabled অপশনটি মার্ক করে নিচে থেকে কোন কোন ড্রাইভ লুকিয়ে রাখতে চান তা সিলেক্ট করে Apply দিয়ে বেরিয়ে আসুন। এখন ডেস্কটপে এসে কয়েকবার Refresh করে My Computer খুলে দেখুন আপনার সিলেক্ট করা ড্রাইভটি/ড্রাইভগুলো অদৃশ্য হয়ে গেছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy