পেয়ারা দিয়ে কিভাবে জেলি তৈরি করতে হয়?

পেয়ারা দিয়ে কিভাবে জেলি তৈরি করতে হয়
3010 views

1 Answers

পেয়ারার জেলীর রেসিপিটা জেনে নেয়া যাক। পুষ্টিগুনঃ এক টেবিল চামচ পেয়ার জেলীতে আছে ৫৮ ক্যালরী এবং ১৪ গ্রাম কার্বোহাইড্রেট। পেয়ারায় আছে পেকটিন, যা বিভিন্ন রকম ক্যান্সার থেকে দেহকে রক্ষা করে। উপকরনঃ ২ কেজি পাকা পেয়ারা ১ কেজি চিনি দেড় টেবিল চামচ লেবুর রস ১ কাপ পানি অল্প ফুড কালার (ইচ্ছা) ১ চিমটি লবণ প্রস্তুত প্রনালীঃ পেয়ারা ধুয়ে টুকরা করে নিন। চুলায় একটি হাঁড়িতে ১৫ কাপ পানি দিয়ে পেয়ারাগুলো সেদ্ধ দিন। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে এবং পেয়ারা একদম নরম হয়ে গেলে ফেলুন চুলা থেকে। ছাঁকনিতে অথবা পাতলা পরিষ্কার কাপড়ে পেয়ারাগুলো সেদ্ধ পেয়ারা ঢেলে নিন। ছাঁকনির নিচে একটি পাত্র রেখে নিন। এবার পেয়ারা থেকে চিপে রস বের করে নিন ভালো করে। পাত্রটি চুলায় দিয়ে মাঝারী আঁচে চিনি দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে ফেনা উঠে গেলে লেবুর রস দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন। ঠান্ডা করে বয়ামে ভরে রাখুন। ফ্রীজে রেখে দিলে বহুদিন ভালো থাকে পেয়ারার জেলী। সকালের নাস্তায় পাউরুটির সাথে পরিবেশন করুন মজাদার পেয়ারার জেলী। ---কালেক্টেড!

3010 views Answered

Related Questions

Next steps