1 Answers
সাধারনভাবে আমরা যেটাকে হ্যাকিং মনে করি ওটা সত্যিকার অর্থে হ্যাকিং না। ওই কাজ গুলোকে স্ক্রিপ্ট কিডি ওয়ার্ক হিসেবে আখ্যায়িত করা হয়। স্ক্রিপ্ট কিডি বলা হয় তাদের যারা অন্যের দেখানো পথে চলে অন্যের ডেভেলপ করা টুলস ব্যবহার করে সিস্টেম এর ক্ষতিসাধন করে। মানে তুমি এভাবে এভাবে কর তাহলে এইটা হবে। কিন্তু যদি সত্যিকার অর্থে হ্যাকার হতে চান তাহলে প্রথমে যে ব্যাপারটা প্রয়োজন সেটা হল প্রোগ্রামিং সম্পর্কে ধারনা। তারপরে যে সিস্টেম হ্যাক করতে চান সেই সিস্টেম সম্পর্কে বিষদ জানা। আপনি প্রোগ্রামিং এবং সিস্টেম এর সম্পর্কে পর্যাপ্ত ধারনা রাখলেই কেবল হ্যাকার হতে পারবেন। ধরুন আপনি তালা চেনেন না এখন আপনার হাতে তালা দিয়ে যদি বলা হয় এইটা ক্রাক কর আপনি পারবেন না। আপনি সে ক্ষেত্রে এক কাজ করতে পারেন সেটা হল চাবি দিয়ে খুলতে পারেন সেক্ষেত্রে আপনার কোন মুল্যায়ন থাকবে না। আপনার মুল্যায়ন তখনই হবে যখন আপনি তালাটি চাবি ছাড়া খুলতে পারবেন । আর সেজন্য আপনার তালাটি সম্পর্কে ভালো করে জানতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy