1 Answers
“সন্দেহ” শব্দটি ছোট হলেও এই শব্দের ক্ষমতা অনেক। একটি সুন্দর সম্পর্ককে নিমেষে শেষ করে দিতে সন্দেহের থেকে বড় অস্ত্র আর হয়না। অনেকে বলে ভালোবাসার সম্পর্কে সন্দেহ থাকা ভালো। এতে সম্পর্কের ভিত্তি মজবুত হয়। ভুল,কথাটি একেবারেই ভিত্তিহীন।
খোলামেলা ভাবে কথা বলুনঃ
আপনার সঙ্গী যদি অতিরিক্ত সন্দেহ প্রবণ হন তবে তার সাথে খোলামেলা ভাবে কথা বলুন। তার মনের অহেতুক সন্দেহগুলো দূর করার চেষ্টা করুন। এরপর যদি সে না বুঝে তো অযথা রাগারাগি করবেন না। এতে সমস্যা বাড়বে।
ভালবাসার মানুষটিকে সময় দিনঃ
নিজের ভালবাসার মানুষটির সাথে বেশী বেশী সময় কাটানোর চেষ্টা করুন। যখন একে অপরের সাথে সময় কাটাবেন তখন সন্দেহের মেঘ জমার কোন অবকাশই থাকবেনা।
নিজেকে ব্যস্ত রাখুনঃ
কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই নিজেকে যথাসম্ভব ব্যস্ত রাখুন।আপনি অলস আছেন বলে হয়তো ভালবাসার মানুষটিকে নিয়েই ভেবে যাচ্ছেন। কিন্তু যাকে নিয়ে ভাবছেন সে হয়তোবা আপনাকে সেভাবে সময় দিতে পারছেনা। এমন অবস্থায় মনে সন্দেহের মেঘ জমতে পারে। তাই নিজেকে ব্যস্ত রাখুন।
নিজেকে ঠিক প্রমাণ করতে গিয়ে ভুল করে বসবেন নাঃ
সন্দেহ প্রবণ সঙ্গীর কাছে সবসময় নিজেকে ভালো বা সঠিক প্রমাণ করতে গিয়ে অযথা ভুল করবেন না। এতে করে আপনার সঙ্গীর সন্দেহ হতে পারে অযথাই।
বিশ্বাস করুনঃ
আপনি যখনি আপনার সঙ্গী অথবা ভালোবাসার মানুষটিকে মন থেকে বিশ্বাস করবেন দেখবেন এসব সন্দেহের কালিমা আপনার ধারে কাছেও আসবেনা। তাই একে অপরের প্রতি বিশ্বাস রাখুন।
সমস্যার মূলে যাওয়ার চেষ্টা করুনঃ
কেনো দুজনের মধ্যে এতো ভুল বোঝাবুঝি হচ্ছে সে কারণ খোঁজার চেষ্টা করুন। অনেক সময় একে অপরের প্রতি বিরক্তি,রাগ,অভিমান ইত্যাদি কারণেও সন্দেহের সৃষ্টি হয়।
অহেতুক সন্দেহপ্রবণ ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকুনঃ
যখনই বুঝবেন যাকে আপনি আগামী জীবনে সঙ্গী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন সে অতিশয় সন্দেহপ্রবণ, সেই মুহূর্তও থেকে তাকে এড়িয়ে চলার চেষ্টা করুন। এতে করে আগামী দিনগুলোতে ঝামেলা পোহাতে হবে না।
সন্দেহ প্রবণতা একটি সুখী সম্পর্কে ভাঙন ধরিয়ে দিতে পারে খুব সহজে। তাই এই সন্দেহ নামক বিষ থেকে যতো দূরে থাকা যায় ততোই ভালো। যদি আপনার মনে নিজের সঙ্গীকে নিয়ে কোনো প্রকার অমূলক সন্দেহ থেকে থাকে তবে তা আজই দূর করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy