1 Answers
এর জন্য যা যা করতে হবে ঃ-

১। কম্পিউটারকে নিজ থেকে কমপক্ষে ৫০ থেকে ৭০ সেন্টিমিটার রাখা অত্যাবশ্যক।(মোবাইলের ক্ষেত্রে কিছুটা কম)

২।কম্পিউটার চালানোর সময় চোখের বিশ্রাম দিন । অন্তত কিছুক্ষনের জন্য ও চোখ দুটোকে বন্ধ করুন । (মোবাইলের ক্ষেত্রেও)

৩।কম্পিউটার চালানোর সময় চোখ দুটোকে এদিকে সেদিকে ঘুরান । ডান থেকে বামে, উপরে নিচে । (মোবাইলের ক্ষেত্রেও)

৪।যারা চোখে লেন্স ব্যাবহার করেন তাদের জন্য চোখকে কিছুক্ষন পরপর ভেজা রাখলে ভাল হয় । নইলে তাড়াতাড়ি চোখ শুকনো
হয়ে যায় ।

৫। কম্পিউটার চালানোর সময় নিয়মিত শ্বাস নিন। এতে আপনার চোখের অনেক উপকার হবে ।

৬। আপনার কম্পিউটার কে অপেক্ষাকৃত নিচে রাখুন। এতে আপনার চোখ সেইসময় ই কম্পিউটার এ যাবে যখন আপনি তা দেখতে চাইবেন

৭। কম্পিউটার এর ব্রাইটনেস কমিয়ে রাখুন। এতে আপনার চোখের উপর বেশি আলো পড়বে না। এর জন্য F.LUX নামক সফটওয়ার টি ব্যাবহার করলে ভাল হয়। এটি automatically ব্রাইটনেস Adjust করতে পারে । এর Download Link : এখানে বিশ্বাস করুন এটি চরম কাজ করে। একবার ব্যাবহার করেই দেখুন না !

৮। সামুদ্রিক মাছ খেলে চোখের সামান্য উপকার পাওয়া যায়। এতে DHA মুলক রয়েছে। গাজর, সবুজ শাকসবজি নিয়মিত খেলে অনেক উপকার পাওয়া যায়।

৯। আপনাকে ফল ও শাকসবজি থেকে প্রচুর পরিমানে ভিটামিন এ পেতে হবে। আম, টমেটো, তরমুজ , লাল শাক এগুলোতে প্রচুর পরিমানে ভিটামিন এ থাকে। প্রচুর পরিমানে পানি খেতে হবে । পানি আপনার চোখকে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে ।

১০। এবং আপনি যদি কম্পিউটার নিয়মিত ব্যাবহার করেন তাহলে আপনাকে অন্তত ৬ মাস পর পর ডাক্তারের শরনাপন্ন হতে হবে

আশা করি ভাল থাকবেন , সুস্থ থাকবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy