1 Answers

উপকরণ : কাঁচা আম কুচি ২ কাপ, শুকনা বরই ১ কাপ, তেঁতুল ১/২ কাপ, মিষ্টি আলুর চটপটির চাক ১ কাপ, হলুদ ১/২ চা চামচ, কাঁচামরিচ ৪/৫টি, লবণ স্বাদমতো, চিনি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ, তেল ৩ টেবিল চামচ, শুকনা মরিচ ২/৩টি, পানি ৮ কাপ। প্রস্তুত প্রণালি : তেল, রসুন কুচি, পাঁচফোড়ন, আদা কুচি ছাড়া সব উপকরণ আট কাপ পানি দিয়ে সিদ্ধ দিতে হবে। সিদ্ধ হয়ে এলে ডাল ঘুটনা দিয়ে ঘুটে বাকি উপকরণ দিয়ে বাগাড় দিতে হবে। তৈরি হয়ে গেল খাঁটি মিট্টি আম বরই তরকা।

2942 views Answered

Related Questions

Next steps