1 Answers
উপকরণ : মটরশুঁটি ২ কাপ, মুরগির কিমা আধা কাপ, পেঁয়াজ বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, টমেটো কুচি ৩টি, হলুদ, চিনি, লবণ স্বাদমতো, ফেটানো টক দই ১ টেবিল চামচ, তেল পরিমাণমতো, গরম মসলা গুঁড়া আধা চা চামচ। যেভাবে তৈরি করবেনঃ ১. মটরশুঁটি অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিন। ২. তেল গরম হলে পেঁয়াজ, আদা, রসুন এক এক করে দিয়ে কষিয়ে নিন। ৩. মরিচ বাটা, টক দই ও টমেটো দিয়ে আরো একটু কষিয়ে কিমা দিন। ৪. মটরশুঁটি, হলুদ, লবণ, চিনি দিয়ে নেড়ে অল্প গরম পানি দিন। ৫. ফুটে উঠলে গরম মসলা দিয়ে নামিয়ে ফেলুন।
2476 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy