1 Answers
উপকরণ : লাউয়ের খোসা ৫০০ গ্রাম, বুটের ডাল ৫০ গ্রাম, আদা, রসুন ও পেঁয়াজ টুকরা করা, এলাচ, দারুচিনি, গোলমরিচ এবং জিরা গুঁড়া [এক টেবিল চামচ], ডিম অর্ধেক বা একটি, তেল ভাজার জন্য। পেঁয়াজ বেরেস্তা অর্ধেক কাপ ও কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ। প্রস্তুত প্রণালি : প্রথমে বুটের ডাল ভালো করে ধুয়ে নিন। তারপর তাতে সব উপকরণ দিয়ে সিদ্ধ করুন [লাউয়ের খোসা কিছুক্ষণ পর বুটের ডালে দিতে হবে]। বুটের ডাল সিদ্ধ হয়ে এলে তাতে লাউয়ের খোসা পানি দিয়ে ধুয়ে ঢেকে আরও কিছুক্ষণ চুলায় নিভু নিভু আঁচে রেখে মাখা মাখা বা একেবারে শুকনা করে নামিয়ে গরম গরম বেলেন্ডারে বেটে নিন। বাটার সময় কোনো পানি দেওয়া যাবে না। বাটা মিশ্রণে বেরেস্তা করা পেঁয়াজ ও ডিম এবং কুচি করা মরিচ ও ধনেপাতা দিয়ে ভালো করে মাখিয়ে হাতে নিয়ে চ্যাপটা ও গোল গোল করে [টিকিয়া কাবাবের মতো] গরম গরম ডুবো তেলে ভেজে প্রথমে কিচেন টিস্যুতে তুলে তারপর সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন স্বাস্থ্যকর লাউয়ের খোসার কাবাব [মাংসের বিকল্প]।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy