1 Answers
উপকরণ : আম ২৫০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, চিনি আধা কাপ, সরিষার তেল আধা কাপ,লবণ স্বাদমতো, জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ, মরিচ ভাজা গুঁড়া ১ টেবিল চামচ, বিটলবণ ১ চা চামচ, পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, কিশমিশ ১ টেবিল চামচ। যেভাবে তৈরি করবেন : ১. আম কেটে ধুয়ে সিদ্ধ করুন। ২. কড়াইয়ে তেল গরম করে আম, চিনি ও লবণ দিন। ৩. একটু পর বেরেস্তা, মরিচ, জিরা, পাঁচফোড়ন, গোলমরিচ ও কিশমিশ দিয়ে ভালো করে নাড়ুন। তেল ওপর উঠলে নামিয়ে ফেলুন।
2934 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy