1 Answers

উপকরণ : ছানা ১ কেজি, ক্ষীরসা ১/২ কেজি, ময়দা ২৫০ গ্রাম, চিনি ১ কেজি, কাজু বাদাম বাটা ১/২ কাপ, পেস্তা বাদাম বাটা ১/২ কাপ, এলাচ ৩-৪টি, ঘি বা সয়াবিন তেল ১/২ লিটার।

প্রণালি : প্রথমে চিনি ও পরিমাণমতো পানি দিয়ে সিরা তৈরি করুন। এবার ছানার সাথে ময়দা, ক্ষীরসা, পেস্তাবাটা, কাজু বাদাম বাটা, এলাচ মিশিয়ে শক্ত মণ্ড তৈরি করে নিন। মণ্ডটাকে অনেকগুলো ভাগে ভাগ করে ছোট ছোট লেচি কেটি গোল অথবা চেপ্টা আকারে তৈরি করুন। এবার চুলায় পাত্র বসান, গরম হলে তাতে তেল দিন। তেল গরম হলে তাতে পিঠা একটি একটি করে সোনালি করে ভেজে নিন। সবগুলো ভাজা হয়ে গেলে, একে একে চিনির সিরায় ছাড়ুন। কয়েক ঘণ্টা পর ভিজে ফুলে উঠলে পিঠাগুলো উঠিয়ে নিন। সার্ভিং ডিসে সাজিয়ে পরিবেশন করুন।

2997 views Answered

Related Questions

Next steps