1 Answers
উপকরণ : চিংড়ি মাছ ৫০০ গ্রাম, নারকেল আধা কাপ, ভিনেগার ১ চা চামচ, বেসন ৩ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, পেঁয়াজ ১টি, রসুন ৩ কোয়া, কাঁচামরিচ ৪টি, তেজপাতা ১টি, হলুদ ১ চা চামচ, দারুচিনি ১ টুকরো, এলাচ ৪টি, মাখন ১ টেবিল চামচ, পানি ১ কাপ।
প্রণালী : পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচামরিচ বেটে রাখুন। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পাটায় একটু থেঁতো করে এক টুকরো পাতলা কাপড় বেঁধে ঝুলিয়ে দিন যতক্ষণ না পানি ঝরে। বেসন, কর্নফ্লাওয়ার, আধা চা চামচ চিনি ও কাঁচামরিচ ভালো করে মেখে নিন। মসৃণ করে মাখা হলে এতে মাছ দিন। পরিমাণমতো লবণ দিন। কড়াইতে তেল গরম করুন। মিশ্রণ থেকে মাছের বড়ার মতো করে গড়ে লাল করে ভেজে নামিয়ে রাখুন। জ্বাল বাড়িয়ে কমিয়ে বড়া ভাজবেন। বড়া ভাজা হয়ে গেলে ওই তেলে বাটা মসলা ছেড়ে দিন। যদি মনে করেন বেশি তেল আছে তবে একটু তেল বের করে রেখে দিতে পারেন। মসলা কষানো হলে ১ কাপ পানি দিন। পানি ভালো করে ফুটে উঠলে তাতে বড়াগুলো ছেড়ে কড়াইটা নামিয়ে রাখুন। ওপরে লবণ, মাখন, দারুচিনি ও এলাচ গুঁড়ো ছড়িয়ে দেবেন। গরম গরম পরিবেশন করুন।
2661 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy