2 Answers
উপকরণ : খাসির মাংস হাড়সহ ২ কেজি, বাসমতি চাল ১ কেজি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, টক দই ১০ টেবিল চামচ, শাহি জিরা ১ টেবিল চামচ, কাজু বাদাম বাটা ৫ টেবিল চামচ, পাউডার দুধ ১০০ গ্রাম, ঘি আধা কেজি, কালো এলাচ ১০ পিস, ত্রিফল ১০ পিস, জায়ফল অর্ধেক, জয়ত্রী ৫ পিস, দারুচিনি ৫ পিস, তেজপাতা ৫ পিস, কিশমিশ ২০ গ্রাম, লালমরিচ গুঁড়া ২ টেবিল চামচ, তেল ১৫০ গ্রাম, লবণ স্বাদমতো, গোলাপজল ১০ গ্রাম।
প্রস্তুত প্রণালি : প্রথমে খাসির মাংসের ভেতরে টক দই, মরিচ গুঁড়া, লবণ, ঘি, তেল, ত্রিফলা গুঁড়া, জয়ত্রী, জায়ফল গুঁড়া, কাজু বাদাম বাটা, আদা ও রসুন বাটা দিয়ে প্রায় তিন ঘণ্টা মাখিয়ে রেখে পরে অল্প আঁচে রান্না করতে হবে। চাল সিদ্ধ করার আগে ১ কেজি চালের জন্য ৫ কেজি পানিতে গুঁড়া দুধ, লবণ, শাহি জিরা, এলাচ, দারুচিনি, তেল লাগবে। চাল হাফ সিদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। এবার পাতিলের নিচে খাসির মাংসের সঙ্গে আলু এবং ওপরে সিদ্ধ করা পোলাওর চাল দিয়ে তার ওপরে গোলাপ পানি দিয়ে ভালোভাবে পাতিলের মুখ বন্ধ করে অল্প আঁচে দমে ১ ঘণ্টা ২০ মিনিট রান্না করতে হবে। রান্না করা কাচ্চি বিরিয়ানি এক গ্লাস বোরহানি ও একটি ভাজা বা সিদ্ধ ডিম দিয়ে গরম গরম পরিবেশন করা যায়।
সুস্বাদু কাচ্চি বিরিয়ানি রান্না পদ্ধতি
উপকরন- খাসির মাংস ২ কেজি পোলাওয়ের চাল ১ কেজি আলু আধা কেজি ঘি দেড় কাপ পেঁয়াজ কুচি আধা কাপ আদা বাটা ২ টে.চা. রসুন বাটা ২ চা. চা দারচিনি গুঁড়া আধা চা. চা এলাচ গুঁড়া ৬ টি লবঙ্গ গুঁড়া ৪ টি জয়ফল গুঁড়া ১ টি জয়ত্রী গুঁড়া ১\৮ চা চা জিরা গুঁড়া ১ টে চা শুকনা মরিচ গুঁড়া ৬ টি দই ১ ১\৪ কাপ হলুদ রং সামান্য গোলাপ জল ২ টে চা কেওড়া জল ২ টে চা আলু বোখারা ৮-১০ টি আটা ১ কাপ লবন ২ টে চা চামচ জ্বালানি কাঠ ৫ কেজি
প্রণালী- ১) মাংস ধুয়ে লবন মেখে ৩০ মিনিট রাখুন। মাংস আবার ধুয়ে পানি ঝরান। ২) পেঁয়াজ ঘিয়ে বাদামি করে ভেজে তুলুন। ঠাণ্ডা হলে মোটা গুঁড়া করুন। ৩) আলুতে হালকা রঙ মিশিয়ে বাদামি করে ভেজে তুলুন। ৪) যে হাঁড়িতে বিরিয়ানি রান্না করবেন সে হাঁড়িতে মাংস নিন। আদা, রসুন , পেঁয়াজ , গুঁড়া মশলা মাংসের সাথে মেশান। দই ,গোলাপ জল ও কেওড়া জল দিয়ে ভাল ভাবে মেশান। মাংসের উপর আলু বিছিয়ে দিন। অল্প ঘি ও আলু বোখারা দিন। ৫) পোলাও এর চাল ধুয়ে পানি ঝরান। ১২ কাপ ফুটানো লবন পানিতে চাল ছাড়ুন। চাল ফুটে ওঠা মাত্রই পরিষ্কার পাত্রে পানি ঝরান। ৬) চালের ফুটানো পানি থেকে ১ কাপ পানিতে ৩\৪ কাপ ঘি মিশিয়ে মাংসে মেশান। মাংসের উপর চাল ছড়িয়ে দিন। উপরে সামান্য রং ছিটিয়ে দিন। ১ কাপ চালের ফুটানো পানি ও বাকি ঘি মিশিয়ে চালের উপর দিন,প্রয়োজন হলে আরও ফুটানো পানি এমন আন্দাজে দিন যাতে পানি চালের সমান হয়,চালের উপরে না উঠে। হাঁড়িতে ঢাকনা দিয়ে দিন। ৭) আটা পানি দিয়ে মাখিয়ে নিন। আটা দিয়ে হাঁড়ির মুখে ঢাকনা এঁটে দিন। ৮) কাচ্চি বিরিয়ানি গ্যাসের চুলায় রান্না করতে হলে চুলার উপর হাড়ি বসান। হাঁড়ির ঢাকনার উপরে ফুটানো পানিসহ একটি সস প্যান বসান ২০-২৫ মিনিট পর চুলার আঁচ কমিয়ে দিন। আরও এক থেকে দেড় ঘণ্টা পরে বিরিয়ানির সুগন্ধ বের হলে নামিয়ে নিন। বিরিয়ানি ওভেনে রান্না করতে হলে ওভেনে ১৮০ ডিগ্রী সেলসিয়াস এ তাপ দিন। গরম ওভেনে হাঁড়ি ৩ ঘণ্টা রেখে নামিয়ে নিন। কাঠ কয়লার আগুনে বিরিয়ানি রান্না করতে হলে কাঠে আগুন দেয়ার পর যখন ৩\৪ অংশ আগুনে পুড়ে যাবে বড় কাঠ-কয়লা হবে,সে কয়লার আগুনে হাঁড়ি বসিয়ে দিন। হাঁড়ির উপরে এবং চারপাশেও কাঠ-কয়লার আগুন দিয়ে দিন। হাঁড়ির তলায় প্রথমে ১৫ মিনিট কাঠ পোড়াতে হবে এবং পরে আরও আড়াই ঘণ্টা কাঠ কয়লার আগুনে দমে রাখতে হবে। ৯) কাচ্চি বিরিয়ানি সালাদ এবং বোরহানির সাথে পরিবেশন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy