1 Answers
উপকরণ ক. ময়দা ১ কাপ, ডালডা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, তেল ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, পানি পরিমাণমতো। প্রস্তুত প্রণালি ১. ময়দা গলানো ডালডা, তেল ও লবণ মেখে খাস্তা করে নিন। ২. এবার পরিমাণমতো পানি দিয়ে ময়দা ময়ান করে ঢেকে রাখুন ২ ঘণ্টা। উপকরণ খ. তেল ১ কাপ, ডালডা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ। প্রস্তুত প্রণালি ১. ডালডা গরম করে গলিয়ে ঠাণ্ডা করুন। ২. ডালডা ও তেল একসঙ্গে মিলিয়ে বিট করে রাখুন। উপকরণ গ. ময়দা ১ কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, তেল ১ কাপের ৪ ভাগের ১ ভাগ। প্রস্তুত প্রণালি ময়দা, কর্নফ্লাওয়ার, তেল সব উপকরণ একসঙ্গে মেখে রাখুন। যেভাবে তৈরি করবেন ১. ক-এর উপকরণ দিয়ে তৈরি খামির ৪ ভাগ করে প্রতিটি দিয়ে যতটুকু সম্ভব খুব পাতলা রুটি বেলে নিন। ২. রুটির চারদিকে ১ ইঞ্চি ফাঁকা রেখে খ-এর ডালডার মিশ্রণের প্রলেপ দিন। এর ওপর গ-এর উপকরণ দিয়ে তৈরি ময়দার মিশ্রণ ছিটিয়ে দিন। ৩. রুটি দুই ভাঁজ করে আবার ডালডার প্রলেপ দিয়ে ময়দা ছিটিয়ে দিন। এভাবে আবার করুন। ৪. ভাঁজ দেওয়া খামির ঢেকে রেখে দিন কমপক্ষে ১ ঘণ্টা। ৫. এবার ৪টি খামিরের প্রতিটি থেকে ছোট ছোট লেচি কেটে গোল বাকরখানি বানিয়ে ছুরি দিয়ে আঁচড় কেটে দিন। ৬. তন্দুরীতে সেঁকে নিন বা ইলেকট্রিক ওভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রি-হিট করে ২০ মিনিট বেক করে নিন।