স্বাস্থ্য ও জনস্বাস্থ্যের ক্ষেত্রে কুসংস্কার বা অন্ধবিশ্বাস কিভাবে ক্ষতি করে?
#সাধারণ জ্ঞান
1940 views
1 Answers
দেখা যায়, ওষুধের সঙ্গে মনের জোর বা বিশ্বাস থাকলে মানুষের রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কারণ স্বাস্থ্যের সঙ্গে বোঝার ক্ষমতা আর ভয় না পাওয়ার সম্পর্ক আছে। কিন্তু কোনো কিছুর উপর কুসংস্কার বা অন্ধবিশ্বাস থাকলে উল্টো ফলও হতে পারে। যদি কেউ বিশ্বাস করে কেউ তার ক্ষতি করতে পারে বা ক্ষতি করছে তাহলে সে সত্যিই অসুস্থ হয়ে পড়তে পারে। আবার যদি কেউ ভাবে কোনো ওঝা বা তাবিজ বা কবচ তাকে সুস্থ করে দিতে পারে, তাহলে ভুল চিকিৎসায় বা সঠিক সময়ে চিকিৎসার অভাবে সে আরও অসুস্থ হয়ে পড়তে পারে,এমনকি মারাও যেতে পারে। তাই যে কোনো রোগের ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করা দরকার।
1940 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy