1 Answers
মূলত এই সংক্রমণ ব্যক্তিগত অপরিচ্ছন্নতা, অপরিষ্কার জল ও কাপড় ব্যবহারের ফলে প্রজনন তন্ত্রে হয়ে থাকে। মহিলা ও পুরুষ উভয়েরই প্রজনন তন্ত্রে সংক্রমণ হতে পারে কিন্তু মহিলাদের মধ্যেই এই সংক্রমণের প্রবণতা বেশি দেখা যায়। অনেকসময় এই সংক্রমণ মহিলাদের গর্ভধারণে সমস্যা সৃষ্টি করে। প্রজনন তন্ত্রে ঘা, অতিরিক্ত ও গন্ধযুক্ত স্রাব এই সংক্রমণের প্রধান লক্ষণ। ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পরিষ্কার জল ও কাপড় ব্যবহার করলে এই সংক্রমণ এড়ানো যায়।প্রজনন তন্ত্রে সংক্রমণ যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে যদি চিকিৎসা করা হয় তাহলে এই রোগ নিরাময় সম্ভব ।
1980 views
Answered