2 Answers

এই লিংকে দেখুন আপনি।তাহলেই পারবেন।
2662 views
SMS এর মাধ্যমে আবেদন শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে।
এসএমএসে আবেদনের জন্য প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। একজন আবেদনকারী একাধিক প্রতিষ্ঠান/ একই প্রতিষ্ঠান এর একাধিক গ্রুপে/একই প্রতিষ্ঠানের একাধিক শিফটে আলাদা ভাবে আবেদন করতে পারবে, তবে এক্ষেত্রে প্রতিবারই ফি বাবদ ১২০/- টাকা কেটে নেওয়া হবে।

নিম্নে এসএমএস এর মাধ্যমে আবেদন করার পদ্ধতি দেওয়া হলোঃ

টেলিটক পি-পেইড সংযোগ থেকে মোবাইলের ম্যাসেজ অপশনে যান। . তারপর, লিখুন, CAD <.space> ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIIN <.space> ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর <.space> বোর্ডের প্রথম তিন অক্ষর <.space> এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর <.space> এসএসসি/সমমান পরীক্ষয় পাসের সন <.space> এসএসসি/ সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর <.space> ভর্তিচ্ছু শিফটের নাম <.space> ভার্সন <.space> কোটার নাম (যদি থাকে) . এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। উদাহরণঃ CAD 696923 SC DHA 123456 2019 1214151625 M B FQ

★এখানে 696954-ভর্তিচ্ছু কলেজ/ সমমান প্রতিষ্ঠানের EIIN
★SC-ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর (Science= SC)
★DHA-এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
★123456-আবেদনকারীর এসএসসি/ সমমান পরীক্ষা পাসের রোল নম্বর
★2019-এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন
★1212665968- আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর
★M- শিফটের নামের প্রথম অক্ষর
★B-ভার্সন এর প্রথম অক্ষর
★FQ- মুক্তিযোদ্ধা কোটা।

তারপর, ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, কলেজ/মাদরাসার EIIN ও নাম, গ্রুপের নাম ও শিফট সহ ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে লিখতে হবে- CAD<.space> YES <.space> PIN <.space> CONTACT NUMBER (শিক্ষার্থীর/ অভিভাবকের ব্যবহৃত বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত যে কোন মোবাইল নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।



সোর্স লিংক→→এখানে ক্লিক করুন....
2662 views

Related Questions