কিভাবে বর্ডার ক্রস নতুন/প্যাকেট করা বাইকের পেপার করা যায়?

আমার এলাকায় বর্ডার ক্রস বাইক বিক্রি হয়। অর্ডার করলে বাডিতে এসে নতুন বাইক এর প্যাকেট বা বাইক দিয়ে যায়।আমার কথা হলো বাইক গুলো নতুন, কোনো চোরাই বাইক নয়। কিন্তু সিমান্ত ফাকি দিয়ে বাংলাদেশে আনায় এগুলোর নাকি কাগজ দেওয়া হয় না, আমি কিভাবে এমন একটি বাইক কিনে তার কাগজ বা লাইসেন্স করতে পারি?কোনো সুযোগ আছে কি?
7565 views

1 Answers

এখন এধরণের পাচারকৃত মোটর সাইকেল কাগজ করা অসম্ভব। যারা বলে বিআরটি এ থেকে অরিজিনাল কাগজ করে দিতে পারবে, তারা ১০০% মিথ্যা কথা বলছেন আপনার সাথে। কারণ তারা কাগজটা হয়তো নকল করে হুবুহ অরিজিনাল কাগজ এর মতো দেখতে কাগজ আপনার হাতে দিবে যেখানে জড়িত থাকতে পারে খোদ বিআরটিএ এর কিছু ঘুষখোর কর্মকর্তা। কাগজ অরিজিনাল এর মতো দিলে ও বিআরটিএ এর ভলিউম বুকে (যেখানে রেজিস্ট্রেশন এর সব ডাটা থাকে) আপনার বাইকের বিস্তারিত কোন তথ্য থাকবে না। আর কাগজ হাতে দেয়ার পর আপনি কাগজ হাতে দেয়া সেই ব্যক্তি এর কোন হদিসও পাবেন না। ডিজিটাল ব্লু বুক/ রেজিস্ট্রেশন কার্ড হওয়ার পর তো নকল কাগজ এর প্রশ্নই আসে না।

7565 views Answered

Related Questions

Next steps