1 Answers
বৈদ্যুতিক পাখায় ঘোরার জন্য বিশেষ ধরণের বৈদ্যুতিক মোটর বা যন্ত্র ব্যবহার করা হয় । যার ফলে ঐ মোটর বা যন্ত্রের ঘূর্ননের মাধ্যমে পাখার সাহায্য আমরা বাতাস পেয়ে থাকি । বৈদ্যুতিক পাখার জন্য আবেশ বা সিঙ্ক্রোনাস মোটর ব্যবহার করা হয়ে থাকে । আবেশ এবং সিঙ্ক্রোনাস উভয় ধরনের মোটরেই স্টেটরে পরিবর্তি তড়িৎ প্রবাহের ফলে এমন এক ধরনের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় যা পরিবর্তি প্রবাহের স্পন্দনের সাথে সাথে ঘূর্ননরত থাকে। সিঙ্ক্রোনাস মোটরের রোটর , স্ট্যাটরের এই ঘূর্ননরত চৌম্বকক্ষেত্রের গতির সমান গতিতে ঘূর্ননরত থাকে, তবে আবেশ মোটরের রোটর, স্ট্যাটরের ঘূর্ননরত চৌম্বকক্ষেত্রের গতির চেয়ে সামান্য কম গতিতে ঘূরতে থাকে। অর্থাৎ রোটর এবং স্ট্যাটরের চৌম্বকক্ষেত্রের মাঝে আপেক্ষিক গতি বিরাজ করে। যদি রোটরের ওয়াইন্ডিং শর্ট সার্কিট বা বাহ্যিক রোধের মাধ্যমে বর্তনি পূর্ন করা থাকে, তবে এই আপেক্ষিক গতির কারণে রোটরের মধ্য দিয়ে এক প্রকার বাধা দানকারী তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এই তড়িৎ প্রবাহের কারণে রোটরের মধ্যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় যা স্ট্যাটরের চৌম্বক ক্ষত্রের সাথে প্রতিক্রিয়া করে। লেঞ্জের সূত্রাণুযায়ী এই তড়িৎ প্রবাহের দিক এমন হয় যে তা রোটরে এই তড়িৎের সৃষ্টির কারণকেই বাধা দান করে। এক্ষেত্রে এই তড়িৎ উৎপন্ন হওয়ার কারণ হল, স্টেটর এবং রোটরের মধ্যেকার আপেক্ষিক গতি। ফলে রোটর এই আপেক্ষিক গতি রোধ করার জন্য স্টেটরের ঘূর্ননরত চৌম্বকক্ষেত্রের একই দিকে ঘূরতে থাকে এবং একই গতি সম্পন্ন হওয়ার চেস্টা করে। আর এই বিশেষ যন্ত্র ঘোরার ফলে পাখা ঘোরে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy