1 Answers
রুট করার দুটো উপায় আছে।
- পিসির সাহায্যে
- মোবাইলের অ্যাপ এর মাধ্যমে
আপনার যদি একটা পিসি থাকে তাহলে আপনি পিসির সাহায্যে সহজেই আপনার ফোনটি রুট করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিসিতে Kingoroot নামের সফটওয়্যারটি ইন্সটল নিবেন। তারপর আপনার মোবাইলের সেটিংস থেকে About Device এ প্রবেশ করবেন। সেখান থেকে Build Number এ ৬-৭ বার ক্লিক করবেন । তারপর আপনার সেটিংসে নতুন একটা সেটিং পাবেন Developer Option নামে। ওটাতে প্রবেশ করে USB Debugging চালু করে দিন। তারপর আপনার মোবাইলটি ডাটা কেবলের সাহায্যে পিসির সাথে কানেক্ট করুন। এবার মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখুন আপনার ফোনে USB Debugging এর পার্মিশন চাচ্ছে। পার্মিশন দিয়ে দিন। এবার আপনার পিসিতে থাকা Kingoroot সফটওয়্যারের সাহায্যে আপনি আপনার মত করে মোবাইলটি রুট করে ন্ন।
আর আপনার যদি পিসি না থাকে তাহলে আপনার মোবাইলে Kingroot অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর মোবাইলে নেট কানেকশন চালু করে অ্যাপ ওপেন করুন। এবার মোবাইলের স্ক্রিনের নিচে Try to Root নামে একটি বাড়ন পাবেন। ওটাতে ক্লিক করে ৫-১০ মিনিট অপেক্ষা করুন। আপনার ফোনটি রুট হয়ে যাবে।
মোবাইলে ৬০% চার্জ অবশ্যয় রাখবেন রুট করার সময়। কারন প্রসেস চলাকালিন সময়ে আপনার মোবাইলটি অফ হয়ে গেলে মোবাইলটি ব্রিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
2805 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy