1 Answers
ভালো বন্ধু পেতে হলে একটি বিষয় সর্বদা মনে রাখতে হবে,
-------"যে আপনার দুর্বলতা জেনেও বন্ধু হিসেবে গ্রহন করে,সেই আপনার প্রিয়/ভালো/আসল বন্ধু"
সবার জীবনেই বন্ধুর গুরুত্ব আছে।একজন ভালো,নি:স্বার্থ বন্ধু কঠিন সময়েও পাশে থাকবে এটাই সকলের চাওয়া ।একজন ভালো বন্ধু নির্বাচন করতে যা যা অনুসরন করতে পারেন,
- উত্তম চরিত্র,ধার্মিক বন্ধু নির্বাচন করুন,তার সাথে চলুন।আপনার ভালোলাগা,প্রিয় বিষয়বস্তু জানার চেষ্টা করুন।চরিত্র কেমন?? সমাজের লোকের সাথে কেমন করে ব্যবহার করে দেখুন??
- কয়েকদিন বন্ধুর সাথে দেখা না করলে তার অনুভুতি কেমন হয়?খোজখবর নেয় কিনা দেখুন!
- "বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু"----এইরকম বন্ধু পেতে হলে আগে তার বিশ্বস্ত হন।কথা বলার সময় সদা সত্য কথা বলুন।তার কাছে আমানত রেখে দিলে খেয়ানত করে কিনা দেখুন!বিপদে পড়লে আপনাকে কতটুকু সাহায্য করে, সে আপনার ভালো বন্ধু কিনা যাচাই করুন।
-
স্বার্থপর অনেক বন্ধু আছে,আপনার বন্ধুর মাঝে সেই গুনটি কি আছে?? যাচাই করে দেখতে পারেন।
-
5.আপনার প্রিয় বন্ধুটি আপনাকে কতটা ভালোবাসে,আপনার প্রতি তার প্রতিক্রিয়া কেমন,আপনার উপস্থিতি বা অনুপস্থিতিতে বন্ধুমহলে কতটা সমর্থন করে আপনাকে?আপনার অনুপস্থিতিতে সে আপনার বদনাম করে কিনা সুনাম করে পরীক্ষা করে দেখুন।
2612 views
Answered