1 Answers

Sir Humphrey Davy 1c

স্যার হামফেরি ডেভি একজন ব্রিটিশ রসায়নবিদ এবং গবেষক। বৈজ্ঞানিক কর্মজীবনের প্রতি  তার অনেক ক্ষোভ ছিল। তরুণ গবেষক হিসেবে তিনি ওষুধ প্রস্তুত কোম্পানিতে যোগ দেন। কিন্তু রাসায়নিক বিস্ফোরণ ঘটানোর ফলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। রসায়নবিদ হিসেবে নিজেকে নিয়োজিত করার পর থেকে তিনি বিভিন্ন গ্যাস নিয়ে পরীক্ষা চালাতেন। পাশাপাশি তিনি একটি অভ্যাসে জড়িয়ে পরেছিলেন। আর তা হচ্ছে নতুন পরীক্ষিত কোন গ্যাসের শ্বাস নেওয়া। নাইট্রাস অক্সাইডের চেতানানাশক ধর্ম নিয়ে তিনি গবেষণা করেছেন। এক্ষেত্রেও তিনি গ্যাসের শ্বাস গ্রহণ করেন। এই অভ্যাসই তার মৃত্যুর কারণ ছিল। গ্যাসীয় বিষক্রিয়ার ফলে দুই দশক ধরে তার শরীর অক্ষম ছিল। একই সাথে নাইট্রোজেনtrchloride বিস্ফোরণে তার দুটি চোখ নষ্ট হয়ে যায়।

2801 views Answered

Next steps