What অর্থ কী, এবং কী এর সমর্থক শব্দ কোনটি হবে?আর কোন কী শব্দ হবে।
3070 views

2 Answers

আর কোন শব্দ হবে না। কী এর কোন সমর্থক শব্দ নেই।

3070 views

What এর অর্থ কী। এর কোন সমার্থক শব্দ নেই। তবে "কী" প্রশ্নটির আরেকটি রূপ রয়েছে, তা হলো "কি" এই "কী" এবং "কি" এর মধ্যে পার্থক্য বিরাজমান। সাধারণত "কী" ব্যবহৃত হয় এমন প্রশ্নের ক্ষেত্রে, যার উত্তর "হ্যাঁ" অথবা "না" দিয়ে দেয়া যায় না। যেমন- আপনি কী করেন? এ প্রশ্নটির উত্তর "হ্যাঁ" অথবা "না" দিয়ে দেয়া যাবে না। অন্যদিকে "কি" ব্যবহৃত হয় এমন প্রশ্নের ক্ষেত্রে, যার উত্তর "হ্যাঁ" অথবা "না" ব্যবহার করে দেয়া যায়। যেমন- আপনি কি আজকে চলে যাবেন? এ প্রশ্নটির উত্তর "হ্যাঁ" অথবা "না" দিয়েই দেয়া যাবে। তাই What অর্থ "কি" এবং "কী" দুটোই হতে পারে। সুতরাং "কী" এর সমার্থক শব্দ "কি" ধরা যেতে পারে। [বিঃদ্রঃ আপনার বানানে ভুল রয়েছে। সমর্থক হবে না। শব্দটি হবে সমার্থক।] ধন্যবাদ

3070 views

Related Questions