1 Answers
মাটিতে থাকা পদার্থসমূহ হলো ক্যালসিয়াম (Ca), অ্যালুমিনিয়াম (Al), ম্যাগনেসিয়াম (Mg), লোহা (Fe), সিলিকন (Si), পটাসিয়াম (K) ও সোডিয়াম (Na),অল্প পরিমাণে ম্যাংগানিজ (Mn), কপার(Cu), জিংক (Zn), কোবাল্ট (Co), বোরন (B), আয়োডিন(I) এবং ফ্লোরিন(F)| এছাড়া মাটিতে কার্বোনেট, সালফেট, ক্লোরাইড,নাইট্রেট এবং ক্যালসিয়াম (Ca),ম্যাগনেসিয়াম (Mg),পটাশিয়াম (K),সোডিয়াম (Na) ইত্যাদি ধাতুর জৈব লবণও পাওয়া যায়। মাটিতে বিদ্যমান জৈব পদার্থ হিউমাস (Humus) নামে পরিচিত। হিউমাস আসলে অ্যামিনো এসিড, প্রোটিন, চিনি, অ্যালকোহল, চর্বি, তেল, লিগনিন, ট্যানিন ও অন্যান্য অ্যারোমেটিক যৌগের সমন্বয়ে গঠিত একটি বিশেষ জটিল পদার্থ। এটি দেখতে অনেকটা কালচে রঙের হয়। হিউমাস তৈরি হয় মৃত গাছপালা ও প্রাণীর দেহাবশেষ থেকে।
6143 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy