1 Answers
সহিহ বুখারি ও সহিহ মুসলিম শরিফে একটি হাদিস আছে, عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ, أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا، أَوْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ الْأَرْبَعِ، كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا, إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ হজরত আবদুল্লাহ ইবনে আমর (রাদি.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির মাঝে চারটি অভ্যাস জমা হয় তাহলে সে নিরেট মুনাফিক। কারো মাঝে এই চার অভ্যাসের কোনো একটি পাওয়া গেলে, তা ত্যাগ না করা পর্যন্ত তার মাঝে নেফাকের একটি অভ্যাস বিদ্যমান থাকবে। সেই চারটি অভ্যাস এই, যখন তার কাছে কোনো কিছুর আমানত রাখা হয়, সে খেয়ানত করে। যখন কথা বলে, মিথ্যা বলে। যখন কোনো ওয়াদা করে, তা ভঙ্গ করে। যখন কারো সঙ্গে ঝগড়া হয়, তখন গালাগালি করে। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy