1 Answers

পানিতে কোনো বস্তু ভেসে থাকে আবার কোনোটি ডুবে যায়। পানিতে কোনো বস্তুকে রাখা হলে এর কারণে যতটুকু পানি সরে যায়, ততটুকু পানির সমপরিমাণ বল বস্তুটি অনুভব করে। এই বল যদি বস্তুর ওজনের বেশি হয়, তাহলে বস্তুটি পানিতে ভেসে থাকবে। আর যদি বলের চেয়ে বস্তুর ওজন বেশি হয়, তাহলে বস্তুটি ডুবে যাবে। আবার, যদি পানিতে বস্তুর ওজন অপসারিত পানির ওজনের ঠিক সমান হয়, তাহলে বস্তুটি পানির মধ্যে যেখানেই রাখা হবে সেখানেই থাকবে। সাবমেরিনে এ পদ্ধতি প্রয়োগ করা হয়।

10155 views Answered

Next steps