1 Answers

কিডনি ফেইলিউর রোগের উপসর্গ :  * একিউট কিডনি রোগের প্রধান উপসর্গই হলো প্রস্রাবের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া, এমনকি অনেক সময় প্রস্রাব কমতে কমতে বন্ধ হয়ে যেতে পারে।  * প্রস্রাবে পরিবর্তন যেমন : প্রস্রাব বেশি বা কম, রং ঘোলা, লালচে বা রক্ত যাওয়া, অনেক সময় প্রস্রাবের বেগ অনুভব হলেও প্রস্রাব হয় না, প্রস্রাবের সময় ব্যথা, জ্বালাপোড়া, সঙ্গে জ্বর এবং পিঠের পেছনে ব্যথা অনুভূত হওয়া।  * চোখ বা চোখের পাতার নিচে, এমনকি মুখম-ল ফুলে যেতে পারে। এর সঙ্গে পায়ে পানি আসতে পারে।  * অরুচি, ক্ষুধমন্দা, বমি বমি ভাব, এমনকি বমি হয়েও যেতে পারে। * কোমরের দুই পাশে এবং তলপেটেও ব্যথা।  * উচ্চ রক্তচাপ, হঠাৎ শ্বাসকষ্ট, সঙ্গে কাশি, এমনকি চিৎ হয়ে রোগী একিউট শুয়ে থাকতে পারে না।  * অনেক ক্ষেত্রে টনসিল বা খোসপাঁচড়া হওয়ার দু- তিন সপ্তাহ পর এ ধরনের নেফ্রাইটিস হতে পারে।

6270 views Answered

Related Questions

Next steps