1 Answers

এমএমকিট ব্যবহার করার পর কিছু নিয়ম  তো অবশ্যই পালন করতে হবে৷ যেমন:  ১) ১৫ দিন পর আলট্রাসনোগ্রাফি করে দেখতে হবে প্রেগন্যানসি  পুরো ক্লিয়ার করে হয়েছে কি না? যদি না হয় তখন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন৷  ২) এমএমকিট সেবন করলে প্রচুর রক্তক্ষরণ হয় ৷ এতে করে শরীরে রক্তের ঘাটতি হতে পারে৷ তাই আয়রন সাপ্লিমেন্ট এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে  হবে কিছুদিন ৷  ৩) ব্লাড প্রেশার স্বাভাবিকের নিচে থাকলে বা কমে  গেলে শিরাপথে  নরমাল স্যালাইন দিলে বা গ্লুকোজ স্যালাইন  দেওয়া যেতে পারে৷  ৪) এমএমকিট সেবনের পর গর্ভপাত শেষে ইনফেকশন যাতে না হয় সেজন্য এন্টিবায়োটিক সেবন করতে হবে৷  ৫) গর্ভপাতের পর সহবাস থেকে বিরত থাকতে হবে কমপক্ষে এক মাস ৷ কেননা জরায়ু পুরোপুরি ঠিক হতে সময় লাগে৷ তাই এসময়ে সেক্ষ না করাই ভালো৷  ৫) গর্ভপাতের  পর যদি এক সপ্তাহের বেশি সময় ধরে রক্তপাত ও পেট ব্যথা থাকে তাহলে ভিতরে কিছু অংশ থেকেই যেতে পারে৷ এরকম হলে অবশ্যই গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে হবে৷ 

4178 views

Related Questions