2 Answers

গন্ধম ফার্সি শব্দ । পবিত্র কুরআন ও হাদীস শরীফে গন্ধম শব্দটি ব্যবহৃত হয়নি । বরং পবিত্র কুরআনে ‘শাজারাত’ শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ বৃক্ষ । প্রচলিত ধারণামতে, আদম ও হওয়া গন্ধম খাওয়ার অপরাধে বেহেশত হতে বিতাড়িত হয়েছিলেন । পবিত্র কুরআনে এরশাদ হয়েছে- অর্থ-”আমি বললাম, হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর এবং যেথা ইচ্ছা আহার কর, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হয়ো না, হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে” (সূরা- বাকারা, আয়াত- ৩৫) ।

5609 views Answered

আমাদের সমাজে বহুল প্রচলিত একটি কথা আছে যে, আদম এবং হাওয়া (আঃ) ‘গন্দম’ গাছের ফল খেয়েছিলেন।কিন্তু কথাটি পুরোপুরি সত্যি নয়। কুরআন কিংবা সহীহ হাদিসের কোথাও এই গন্দম নামক ফল বা গাছের কথা উল্লেখ নেই। মূলকথা, আদম ও হাওয়া (আঃ) কে আল্লাহ বিশেষ একটি গাছের নিকটবর্তী হতে নিষেধ করেন। পরবর্তীতে তাঁরা শয়তানের প্ররোচনায় পড়ে সেই গাছের নিকটবর্তী হয়েছিলেন এবং সেই গাছের ফল খেয়েছিলেন। তবে কী ছিল সেই ফল কিংবা গাছটির নাম। এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল (সাঃ) কিছুই বলেননি আমাদেরকে। পবিত্র কুরআন ও হাদীস শরীফে গন্ধম শব্দটি ব্যবহৃত হয়নি । বরং পবিত্র কুরআনে ‘শাজারাত’ শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ বৃক্ষ । প্রচলিত ধারণামতে, আদম ও হওয়া গন্ধম খাওয়ার অপরাধে বেহেশত হতে বিতাড়িত হয়েছিলেন। পবিত্র কুরআনে এরশাদ হয়েছে, অর্থঃ-”আমি বললাম, হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর এবং যেথা ইচ্ছা আহার কর, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হয়ো না, হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে।” (সূরা- বাকারা, আয়াতঃ- ৩৫)।

5609 views Answered

Next steps