1 Answers
সালাত আদায়ের সময় সামনে সুতরার রাখার বিধানঃ সালাতে দাঁড়ানোর সময় সময় পুরুষ-নারী সবার জন্যই সামনে সুতরা রাখা সুন্নাতে মুআক্কাদা। সুতরা হলো নামাজের সময় ব্যবহৃত একটি বস্তু, যা তার সামনে দিয়ে চলমান সবকিছু থেকে নামাজ অবস্থাকালীন তাকে আলাদা করে রাখে। সুতরার সীমা এবং সুতরার উচ্চতা যতটকু হওয়া উচিৎঃ মুসল্লির দাঁড়ানোর স্থান থেকে প্রায় তিন হাত দূরত্বে অথবা সেজদার স্থান থেকে এতটুকু দূরত্বে সুতরা রাখা উচিৎ যেন, সেজদার স্থান ও সুতরার মাঝখান দিয়ে একটা ছাগল অতিক্রম করতে পারে। সুতরাং কমপক্ষে তিন হাত বা এর কম দুরত্বে সুতরা রেখে নামাজ পড়া হয়। এর উচ্চতা হয় কমপক্ষে এক হাত। প্রস্থে যেকোনো পরিমাণ হতে পারে। ইমামের সামনে সুতরা থাকলে মুক্তাদিদের জন্য পৃথক সুতরার দরকার নেই। সুতরা মাটি থেকে অল্প উঁচুতে হতে হবে। জায়নামাজের শেষ প্রান্তকে সুতরা বলে গণ্য করা যাবে না। বিনা সুতরায় নামাজ পড়লে কেউ সামনে দিয়ে গেলে নামাজ নষ্ট হয় না। কিন্তু নামাজের ক্ষতি হয়। আবু হানিফার মতে, কেউ যদি এমন নামাজরত ব্যক্তির সামনে দিয়ে হেটে চলে যায়, যার সামনে কোন সুতরা ছিলো না, এতে নামাজ আদায়কারী ব্যক্তির নামাজ নষ্ট হবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy