1 Answers
ইরানের ইসলামী বিপ্লব স্বৈরাচার ও সাম্রাজ্যবাদের ওপর কঠোর আঘাত হানায় এবং মজলুম জাতিগুলোর সহযোগী হওয়ায় এরসঙ্গে স্থায়ী শত্রুতায় জড়িয়ে আছে বিশ্ব-সাম্রাজ্যবাদী জোট। কিন্তু ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনীর ইন্তেকালের পরও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইরানি জাতিকে ওই মহান ইমামের সূচিত ইসলামী বিপ্লবের আদর্শের পথে অবিচল এবং ঐক্যবদ্ধ রেখে নানা ক্ষেত্রে বিস্ময়কর সাফল্য ও শক্তিমত্তার পরিচয় দিতে সক্ষম হয়েছেন। এ বিপ্লব উপহার দিয়েছে শহীদ জেনারেল কাসেম সুলায়মানির মত সন্ত্রাস বিরোধী যুদ্ধের বিশ্ব-নন্দিত নায়ক এবং শহীদ ফাখরিজাদের মত সেরা পরমাণু বিজ্ঞানী। গোটা পশ্চিম এশিয়ায় ইসলামী ইরানই এখন সবচেয়ে বড় প্রভাবশালী শক্তি। ইরানের প্রভাব কাশ্মির, আফগানিস্তান, বসনিয়া, লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন, ফিলিস্তিন আর পশ্চিম এশিয়া ছাড়িয়ে পৌঁছে গেছে ভেনিজুয়েলাসহ ল্যাটিন আমেরিকার অনেকে দেশেই। আর মার্কিন সরকার ইরানের এইসব প্রভাব ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নিরবে হজম করতে বাধ্য হচ্ছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy