1 Answers

কত ভাবে ঠকলাম এই ২ বছরে। কাছের বন্ধু রাও সুযোগ খোজে। তার তারাই সবচেয়ে বড় ভাবে ঠকাইছে। যখন ই বিপদে পড়ত আমি সাহায্য করতাম। এইদিন ২০০ টাকা, এইদিন ৫০ টাকা, ২০ টাকা নিত। কিছু টাকা পরে দিত আবার কোনো টাকাই দিত না। চাইলে বলত এখন নাই। ঠিকআছে আমিও কিছু বলতাম না বন্ধু যখন ছাড় তো দিতেই হবে। দোকানে দেখা হইলে চা, সিগারেট খাওয়া হইতে। এককথায় খুব কাছের। পরীক্ষার আগের দিন আমার পরা বাদে আমি প্রশ্ন নোট দেই। ক্লাসে ও একসাথে বসি। তিনজন। যতধরণের বদমায়েশি, শয়তানি ক্লাসে করতাম। পেছন থেকে স্যারকে কটু আওয়াজ দিতাম। বাজে কথা বলতাম। আমি একটু বেশিই করতাম। ক্লাসের অন্য ছেলেরা আমারে দেখতে পারতো না। আর একদিন আমার একটা ভূল হয়েছিল এক বন্ধুর সাথে। তাতে পুরা ক্লাস আমার বিপক্ষে। আমারে নাকি মারবে। তার পর আমি আমার কাছের বন্ধুগুলার কাছে গেলাম। তারা আমার কথায় শুনল না। আমার পাশে তো আসা দূরের।

7293 views Answered

Next steps