1 Answers
ডাচ বাংলা ব্যাংকে আপনার টাকা জমা করতে হলে আপনার ডাচ বাংলা ব্যাংক একাউন্ট থাকতে হবে। একাউন্ট করার পর তারা আপনাকে জমা বই প্রদান করবে। ব্যাংকে টাকা জমা করার জন্য আপনি সেই জমা বইটি ব্যবহার করুন। জমা বইয়ে থাকা নির্দেশনা অনুযায়ি তথ্য প্রদান করুন। তারপর বই সহ এবং টাকা সহ ব্যাংকে জমা দিলে তারা আপনার টাকা জমা নিয়ে তা বইয়ে লিপিবদ্ধ করে স্বাক্ষর এবং সিল দিয়ে, বই থেকে একটি অংশ কেটে রেখে দিবেন।
আবার চাইলে আপনি এটিএম থেকেও টাকা জমা দিতে পারবেন। এটিএম বুথ থেকে কার্ড দিয়ে বা কার্ড ছাড়াই আপনি এই টাকা জমা দেয়ার কাজটি করতে পারবেন। এভাবে আপনি আপনার টাকা ডাচ বাংলা ব্যাংকে জমা করতে পারবেন। আরো জানতে পড়ুন ব্যাংকে টাকা জমা দেয়ার নিয়ম।
7413 views
Answered