1 Answers

বাস্তব প্রতিবিম্ব এবং অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো: ১. কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরনের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হলে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরনের পরে দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হলে দ্বিতীয় বিন্দুতে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। ২. প্রতিফলিত বা প্রতিসরিত আলোক রশ্মির প্রকৃত মিলনের ফলে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুলোর প্রকৃত মিলন হয় না। ৩. বাস্তব প্রতিবিম্ব চোখে দেখা যায় এবং পর্দায়ও ফেলা যায়। অবাস্তব প্রতিবিম্ব চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। ৪. বাস্তব প্রতিবিম্ব অবতল দর্পণ ও উত্তল লেন্সে তৈরি হয়। অবাস্তব প্রতিবুম্ব সব রকম দর্পণ ও লেন্সে উতপন্ন হয়।

4332 views Answered

Related Questions

Next steps