1 Answers
স্লো ওভার রেটিং হচ্ছে নিদিষ্ট সময়ে নির্ধারিত ওভারের চেয়ে কম ওভার বল করা। এক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম হচ্ছে: ওডিআই ক্রিকেটে (৫০ ওভারের ম্যাচ) ২১০ মিনিটের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ প্রতি ওভারের জন্য ৪ মিনিট সময় বরাদ্দ। সে হিসেবে এক ঘন্টায় মোট ১৫ ওভার বল করতে হবে। টি২০ ক্রিকেটে ৭৫ মিনিটের মধ্যে ২০ ওভার শেষ করতে হবে এবং ড্রিংস ব্রেকও এর মধ্যে ইনক্লুডেড। টেস্ট: প্রতিটা টেস্ট ম্যাচ ৬ ঘণ্টার মধ্যে ৯০ ওভার বোলিং করতে হবে এবং অনুরোধ করা হলে দিনের শেষে অতিরিক্ত আধঘণ্টা সময় টিম পেতে পারে। প্রতিটি ম্যাচ শেষে আম্পায়াররা ওভাররেট গণণা করবে। নিয়ম হল:একটি ফিল্ডিং দলের ন্যূনতম ওভার রেট মেনে চলতে হবে। স্লো ওভাররেট এ দুই ধরনের অপরাধ বিবেচ্য হয়: ১. মিনিমাম ওভার রেট অফেন্স বা ক্ষুদ্র অপরাধ ২. বড় অপরাধ বা গুরুতর ওভার রেট অফেন্স ওডিআইতে ওভাররেট যদি দুই ওভার পর্যন্ত সংক্ষিপ্ত হয় তবে এটি একটি ক্ষুদ্র ওভার রেট অফেন্স হিসেবে গণ্য হবে। এটি গুরুতর হয় যদি একটি দল ওয়ানডেতে নির্ধারিত সময়ের পরে ২ ওভারের বেশি বল করে। আইসিসির নিয়ম অনুযায়ী, মিনিমাম ওভাররেটের কারণে একজন অধিনায়ককে প্রতি ম্যাচের জন্য ২০% জরিমানা করা হবে। প্রতি খেলোয়াড়ের ১০% জরিমানা করা হবে। অধিনায়ক যদি গুরুতর ওভার রেট অফেন্সএ দোষী হয়, তবে তাকে এক ম্যাচ অথবা দুই ম্যাচ নিষিদ্ধ করা হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy